মঙ্গলবার, ৬ই জুলাই, ২০২৬ ইং, রাত ৩:৪৭
শিরোনাম :
বালুমহাল নিয়ে বিরোধের জেরে বিএনপি নেতা গুলিবিদ্ধ সাংবাদিক মামুন-অর-রশিদ : সত্যনিষ্ঠ সাংবাদিকতার এক নিবেদিত যাত্রা স্কুলের সামনে দাঁড়িয়ে শিক্ষার্থী-অভিভাবকদের উত্ত্যক্ত করায় ৪ কিশোর গ্যাংয়ের সদস্য আটক বরিশালের নতুন পুলিশ কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহ্ আওয়ামী লীগের সুবিধাভোগী শক্তিশালী সিন্ডিকেট বিআইডব্লিউটিএ এখনো সক্রিয় বরিশালে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ পরিবারের পাশে বিএনপি নেতা রহমাতুল্লাহ জাতীয় দৈনিক ‘অগ্রযাত্রা প্রতিদিন’-এ স্টাফ করেসপন্ডেন্ট হিসেবে যোগ দিলেন আহমেদ বায়েজিদ মঠবাড়িয়ায় চোরের হামলায় অটো চালক জখম বরিশাল পেশাজীবী ফোরামের দিনব্যাপী কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত বাল্যবিবাহ বন্ধে অভিযান, অফিস ছেড়ে পালালেন কাজী

সাধারণ শিক্ষার্থীদের জিম্মি করে মাসের পর মাস এ ধরনের আন্দোলন সঠিক নয় : শিক্ষামন্ত্রী

ডেক্সরিপোর্ট  শিক্ষামন্ত্রী ডা.দীপু মনি বলেছেন,জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ভিসির বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের যে অভিযোগ উঠেছে তা যাচাই করে দেখা হচ্ছে। তার বিরুদ্ধে আনীত অভিযোগ প্রমাণিত হলে ব্যবস্থা নেয়া হবে। তবে সাধারণ শিক্ষার্থীদের জিম্মি করে মাসের পর মাস এ ধরনের আন্দোলন সঠিক নয় বলেও জানান তিনি।

সাভার পক্ষাঘাতগ্রস্তদের পুনর্বাসন কেন্দ্রের (সিআরপি) ৪০ বছর পূর্তি উদযাপন উপলক্ষে শনিবার অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

শিক্ষামন্ত্রী ডা.দীপু মনি বলেন, আমাদের সমাজে ভালো ও মন্দকে এক করে দেখার একটা প্রবণতা আছে, যা ঠিক নয়। অন্যায়কারী আর অন্যায়ের যে শিকার দু’জন এক নয়। যারা পেট্রলবোমা মেরে আগুন দিয়ে মানুষকে হত্যা করেছে, আবার কেউ ওই হামলার কবলে পড়ে চিরজীবনের জন্য পঙ্গুত্ব বরণ করে নিয়েছে সে সব অগ্নি সন্ত্রাসীদের কেউ রাষ্ট্রক্ষমতায় দেখতে চায় না।

ট্রাস্ট ফর দ্য রিহ্যাবিলিটেশন অফ দ্য প্যারালাইজড (টিআরপি)-এর চেয়ারম্যান সাইদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সিআরপির প্রতিষ্ঠাতা ভেলরি টেইলর। পরে প্রধান অতিথি সিআরপির প্রতিবন্ধী শিশুদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন।