মঙ্গলবার, ৬ই জুলাই, ২০২৬ ইং, ভোর ৫:৩৫
শিরোনাম :
বালুমহাল নিয়ে বিরোধের জেরে বিএনপি নেতা গুলিবিদ্ধ সাংবাদিক মামুন-অর-রশিদ : সত্যনিষ্ঠ সাংবাদিকতার এক নিবেদিত যাত্রা স্কুলের সামনে দাঁড়িয়ে শিক্ষার্থী-অভিভাবকদের উত্ত্যক্ত করায় ৪ কিশোর গ্যাংয়ের সদস্য আটক বরিশালের নতুন পুলিশ কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহ্ আওয়ামী লীগের সুবিধাভোগী শক্তিশালী সিন্ডিকেট বিআইডব্লিউটিএ এখনো সক্রিয় বরিশালে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ পরিবারের পাশে বিএনপি নেতা রহমাতুল্লাহ জাতীয় দৈনিক ‘অগ্রযাত্রা প্রতিদিন’-এ স্টাফ করেসপন্ডেন্ট হিসেবে যোগ দিলেন আহমেদ বায়েজিদ মঠবাড়িয়ায় চোরের হামলায় অটো চালক জখম বরিশাল পেশাজীবী ফোরামের দিনব্যাপী কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত বাল্যবিবাহ বন্ধে অভিযান, অফিস ছেড়ে পালালেন কাজী

রোহিঙ্গা ক্যাম্পে গোলাগুলি, নিহত ১

ডেক্সরিপোর্ট  কক্সবাজারের টেকনাফ উপজেলায় রোহিঙ্গা ক্যাম্পে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ‘দুই ডাকাত দলের’ মধ্যে গোলাগুলিতে ১ জন নিহত হয়েছেন।এ ঘটনায় আরও ২ জন আহত হয়েছেন।

শনিবার রাত পৌনে ৯টার দিকে উপজেলার হ্নীলা ইউনিয়নের মুছনী রোহিঙ্গা ক্যাম্পের এইচ বক্লে এ ঘটনা ঘটে।

নিহতের পরিচয় পাওয়া যায়নি। দুই জনকে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে। আহতরা হলেন, সৈয়দ হোসেনের পুত্র শামসুল আলম (৩২) এবং হাফেজ আহমদের পুত্র মো. রশিদ (১৩)। তারা ওই একই ব্লকের বাসিন্দা।

টেকনাফ থানার ওসি (ওপারেশন) রাকিবুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে থেকে একজনের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়েছে।তবে তার বিস্তারিত পরিচয় জানা যায়নি। এসময় আহত অবস্থায় শামসুল আলম ও মো. রশিদ নামে দুই রোহিঙ্গাকে উদ্ধার করা হয়েছে।