সোমবার, ৩১শে আগস্ট, ২০২৬ ইং, দুপুর ১:৩৩
শিরোনাম :
কোলের সন্তান বিক্রি করে আইফোন কিনলেন বাবা সারাদেশে বৃষ্টির পূর্বাভাস, থাকতে পারে আরও পাঁচ দিন তুরস্কের পর কুয়েতের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করল পাকিস্তান বরিশাল জেলা জামায়াতের দায়িত্বশীল শিক্ষা শিবির অনুষ্ঠিত সুদানের দক্ষিণাঞ্চলীয় প্রদেশে বিদ্রোহী গোষ্ঠীর হামলায় শিশুসহ নিহত ২৭ নরসিংদীতে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য-অস্ত্রসহ গ্রেপ্তার ২৩৭ ইসলামী ব্যাংক হাসপাতাল বরিশালে ‘মা ও শিশু উৎসব’ অনুষ্ঠিত পরিচ্ছন্ন ও নান্দনিক বরিশাল সদর উপজেলা বিনির্মাণে ইউএনও ফরিদা সুলতানার নেতৃত্বে পরিচ্ছন্নতা কার্যক্রম জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম মন্ত্রিসভায় রদবদল, কে কোন মন্ত্রণালয় পেলেন

বানারীপাড়ায় শাশুরি, মেয়ে জামাইসহ ৩ জনকে হত্যার ঘটনায়, গ্রেফতার ২

ডেক্সরিপোর্ট  বরিশাল জেলার বানারীপাড়া উপজেলার সলিয়াবাকপুরের একটি বাড়ি থেকে শাশুরি, মেয়ে জামাইসহ তিনজনের মরদেহ উদ্ধারের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে বানারীপাড়া থানার ওসি (তদন্ত) জাফর আহম্মদ জানান, নিহত মরিয়ম বেগমের ছেলে ও বাড়ির মালিক কুয়েত প্রবাসী আব্দুর রব এর ভাই সুলতান মাহমুদ বাদী হয়ে মামলাটি দায়ের করেছেন। যে মামলায় ৩০২ ধারাসহ বেশ কয়েকটি ধারা রয়েছে।

মামলায় কোন নামধারী আসামী নেই, তবে অজ্ঞাতদের আসামী করা হয়েছে। পাশাপাশি এরইমধ্যে ঝালকাঠির নলছিটি উপজেলার পূর্ব রায়পাশা গ্রামের চুন্নু হাওলাদারের ছেলে জাকির হোসেন ও তার সহযোগী জুয়েলকে আটক করা হয়েছে এবং কিছু মালামালও উদ্ধার করা হয়েছে।

আটক এ দুজনকে দায়েরকৃত মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের নিকট সোপর্দ করা হবে বলে । তবে তাদের বিরুদ্ধে রিমান্ড আবেদন করা হবে কি না সেবিষয়ে এখনো কিছু জানাতে চাননি তিনি।