সোমবার, ৩১শে আগস্ট, ২০২৬ ইং, দুপুর ১২:২২
শিরোনাম :
কোলের সন্তান বিক্রি করে আইফোন কিনলেন বাবা সারাদেশে বৃষ্টির পূর্বাভাস, থাকতে পারে আরও পাঁচ দিন তুরস্কের পর কুয়েতের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করল পাকিস্তান বরিশাল জেলা জামায়াতের দায়িত্বশীল শিক্ষা শিবির অনুষ্ঠিত সুদানের দক্ষিণাঞ্চলীয় প্রদেশে বিদ্রোহী গোষ্ঠীর হামলায় শিশুসহ নিহত ২৭ নরসিংদীতে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য-অস্ত্রসহ গ্রেপ্তার ২৩৭ ইসলামী ব্যাংক হাসপাতাল বরিশালে ‘মা ও শিশু উৎসব’ অনুষ্ঠিত পরিচ্ছন্ন ও নান্দনিক বরিশাল সদর উপজেলা বিনির্মাণে ইউএনও ফরিদা সুলতানার নেতৃত্বে পরিচ্ছন্নতা কার্যক্রম জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম মন্ত্রিসভায় রদবদল, কে কোন মন্ত্রণালয় পেলেন

বিএনপির আন্দোলনের ডাকে জনগণ সাড়া দেয় না : কাদের

ডেক্সরিপোর্ট  আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন,বিএনপির আন্দোলনের ডাকে জনগণ সাড়া দেয় না। আন্দোলনে মরা গাঙে জোয়ার আর আসে না।নেতিবাচক রাজনীতি করতে করতে আজকে তারা জনসমর্থন হারিয়ে ফেলেছে।বিএনপি আন্দোলনে ব্যর্থ, নির্বাচনেও ব্যর্থ। এখন তারা শুধু নালিশ করে বেড়ায়, তাদের অপর নাম নালিশ দল।

রবিবার (৮ ডিসেম্বর) দুপুরে বরিশাল মহানগরীর ঐতিহাসিক বঙ্গবন্ধু উদ্যানে মহানগর আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন ,আমাদের নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা উন্নয়নের মহাসড়কে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে।শেখ হাসিনা আছেন বলে আজকের বাংলাদেশ জিডিপিতে এশিয়ায় সবার শীর্ষে অবস্থান করছে। আজকে শেখ হাসিনা ক্ষমতায় আছে বলেই আজকে ঘরে ঘরে বিদ্যুৎ, সেদিন আর বেশী দুরে নয়,যেদিন বরিশালের মানুষ পদ্মাসেতু দিয়ে যাতায়াত করবে। বিশ্বব্যাংক যখন সরে গিয়েছিলো, বঙ্গবন্ধুর বীর কন্যা ঘোষনা দিয়েছিলো কেউ না করলে আমরা আমাদের নিজেদের অর্থে পদ্মা সেতু করবো। আজ পদ্মা সেতু হচ্ছে, ফ্লাইওভার হচ্ছে, মেট্রোরেল হচ্ছে, ফোরলেন হচ্ছে।

এ সময় সম্মেলনের উদ্বোধক আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য ও সাবেক শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, প্রধান বক্তা জাতীয় নির্বাহী কমিটির জ্যেষ্ঠ সদস্য আবুল হাসানাত আবদুল্লাহ, বিশেষ অতিথি দলের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান, সাংগঠনিক সম্পাদক কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দীন নাছিম, আইন বিষয়ক সম্পাদক,গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী শ ম রেজাউল করিম, পানি সম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অবঃ) জাহিদ ফারুক, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শাহান আরা আব্দুল্লাহ প্রমুখ উপস্থিত ছিলেন।

বরিশাল মহানগর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট গোলাম আব্বাস চৌধুরী দুলালের সভাপতিত্বে সম্মেলন সঞ্চালনা করেন বরিশাল সিটি মেয়র ও মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ। সম্মেলনে বরিশাল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক এমপি তালুকদার মোঃ ইউনুসসহ দলের কেন্দ্রীয় ও স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ বরিশাল মহানগর আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল ২০১২ সালের ২৭ ডিসেম্বর। ওই সম্মেলনে মহানগর আওয়ামী লীগের সভাপতি হিসেবে শওকত হোসেন হিরণ এবং সাধারণ সম্পাদক হিসেবে অ্যাডভোকেট আফজালুল করিম নির্বাচিত হয়েছিলেন।