সোমবার, ৩১শে আগস্ট, ২০২৬ ইং, সকাল ১১:৫০
শিরোনাম :
কোলের সন্তান বিক্রি করে আইফোন কিনলেন বাবা সারাদেশে বৃষ্টির পূর্বাভাস, থাকতে পারে আরও পাঁচ দিন তুরস্কের পর কুয়েতের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করল পাকিস্তান বরিশাল জেলা জামায়াতের দায়িত্বশীল শিক্ষা শিবির অনুষ্ঠিত সুদানের দক্ষিণাঞ্চলীয় প্রদেশে বিদ্রোহী গোষ্ঠীর হামলায় শিশুসহ নিহত ২৭ নরসিংদীতে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য-অস্ত্রসহ গ্রেপ্তার ২৩৭ ইসলামী ব্যাংক হাসপাতাল বরিশালে ‘মা ও শিশু উৎসব’ অনুষ্ঠিত পরিচ্ছন্ন ও নান্দনিক বরিশাল সদর উপজেলা বিনির্মাণে ইউএনও ফরিদা সুলতানার নেতৃত্বে পরিচ্ছন্নতা কার্যক্রম জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম মন্ত্রিসভায় রদবদল, কে কোন মন্ত্রণালয় পেলেন

ভোলায় দু’টি ট্রলার সহ ২০মন জাটকা ইলিশ জব্দ

ভোলা প্রতিনিধি  ভোলার চরফ্যাশনের মেঘনা নদী থেকে দু’টি ট্রলার সহ প্রায় ২০ মন জাটকা ইলিশ মাছ জব্দ করেছে কোস্ট গার্ড।

রবিবার(৮ডিসেম্বর) ভোর থেকে সকাল ১১টায় পর্যন্ত মেঘনা নদীর সামরাজ মৎস্যঘাট এলাকা থেকে ট্রলার ও মাছগুলো জব্দ করা হয়।

চরফ্যাশন উপজেলা মৎস্য কর্মকর্তা মারুফ হোসেন মিনার জানান, রবিবার ভোর থেকে সকাল ১১ পর্যন্ত আউট পোষ্ট চর-মানিকার বাংলাদেশ কোস্ট গার্ড কন্ডিজেন্ট কমান্ডার মো.আলগীর হোসেন মেঘনা নদীর খেজুর গাছিয়া এলাকায় অভিযান চালিয়ে দু’টি ট্রলার সহ প্রায় ২০মন জাটকা ইলিশ মাছ জব্দ করা হয়। যার আনুমানিক মূল্য প্রায় ৭লাখ টাকা। মাছগুলো ১২টি এতিমখানা ও অসহায় গরীবদের মাঝে বিতরণ করা হয়েছে।

কোস্ট গার্ড আউট পোস্ট চর-মানিকা কন্ডিজেন্ট কমান্ডার মো.আলগীর হোসেন বলেন, অবৈধ কারেন্ট ও বেহেন্দী জাল দিয়ে নদী বা সাগর থেকে জাটকাসহ সকল প্রকার ছোট মাছগুলো মেরে ফেলা হয়। এদের ব্যাপারে কোন ছাড় নেই। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমাদের অভিযান চলে। এমনকি রাতেও সংবাদ পেলে আমরা নদীতে অভিযানে চলে যাই।