শনিবার, ৩১শে জুলাই, ২০২৬ ইং, রাত ২:২৩
শিরোনাম :
হাফপ্যান্ট আর হুডি পরে নেতানিয়াহুর সাথে মার্কিন সিনেটরের বৈঠক চরামদ্দিতে পেনশনের টাকায় গড়া স্বপ্নে আঘাতঃ বিষ প্রয়োগে তিন পুকুরের মাছ নিধন মুসলিম নিকাহ্ রেজিস্ট্রার কল্যাণ পরিষদের পক্ষ থেকে বরিশালের নবাগত জেলা রেজিস্ট্রারকে কে ফুলেল শুভেচ্ছা বরিশালে পুলিশ ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত এক স্বাচিপ নেতাকে হটিয়ে আরেক স্বাচিপ নেতাকে আনলো ড্যাব! জালীলুল কুরআন মাদ্রাসায় হাফেজদের স্পোকেন ইংলিশ কোর্স শেষে সার্টিফিকেট বিতরণ যুবলীগ নেতা,নতুন পরিচয়ে ভিন্ন কায়দায় চাঁদাবাজির রামরাজত্ব কায়েমের চেষ্টা সাংবাদিকদের কল্যাণে সরকার সর্বোচ্চ সহযোগিতা করবে: তথ্যমন্ত্রী আগস্টের মধ্যেই বাস্তবায়িত হচ্ছে নতুন পে-স্কেল হুথিরা কোথা থেকে হামলা চালাচ্ছে খুঁজে পাচ্ছে না সৌদি আরব

শীতে হবিগঞ্জে ৩ নবজাতকের মৃত্যু

ডেক্সরিপোর্ট  কনকনে শীতে হবিগঞ্জের জনজীবন অতিষ্ঠ হয়ে উঠেছে। শীতের কারণে জেলাজুড়ে নানা রোগবালাই দেখা দিয়েছে। ঠাণ্ডাজনিত রোগে ৩ নবজাতকের মৃত্যুর খবর পাওয়া গেছে।

এ ছাড়া ঠাণ্ডাজনিত বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে দুই দিনে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে শিশু-বৃদ্ধসহ নানা বয়সের শতাধিক রোগী ভর্তি হয়েছেন।

এর মধ্যে ঠাণ্ডাজনিত রোগে আক্রান্ত আবুল হাসানের ছেলে নবজাতক, জসিম মিয়ার ৫ দিন বয়সী মেয়ে রিনা ও ফজল মিয়ার ৬ দিন বয়সী ছেলে রুমনের মৃত্যু হয়েছে।

সরেজমিন শিশু ওয়ার্ডে গিয়ে দেখা যায়, এ ওয়ার্ডের কোথাও জায়গা নেই। অনেকেই চিকিৎসা নিতে মেঝেতে এবং বারান্দায় পড়ে আছেন। রোগীর সংখ্যা ক্রমাগত বাড়তে থাকায় ডাক্তার ও নার্সরা চিকিৎসাসেবা দিতে হিমশিম খাচ্ছেন।

তিন নবজাতকের মৃত্যুর বিষয়টির সত্যতা নিশ্চিত করে সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডা. দেবাশীষ দাশ জানান, গত ৩ দিন ধরে তীব্র শীত পড়ায় সর্দি, কাশি, নিউমোনিয়া, শ্বাসকষ্টসহ নানা রোগে আক্রান্ত হচ্ছে বিভিন্ন বয়সের মানুষ। আর এদের মধ্যে বেশিরভাগই নবজাতক ও শিশু। এ সময়ে অতিরিক্ত ঠাণ্ডা এড়িয়ে চলার পরামর্শও দেন তিনি।