মঙ্গলবার, ২৭শে অক্টোবর, ২০২৬ ইং, রাত ৮:১৫
শিরোনাম :
সামাজিক বৈষম্য দূরীকরণ ও ডিজিটাল সচেতনতায় নলছিটিতে সংলাপ অনুষ্ঠিত বরিশালে সুদ ও তাবিজ বিতর্কে মসজিদের ইমাম: পরিবর্তনের দাবি দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর :কনস্যুলেটের দুর্বলতা ছিল কিনা,জানতে চেয়েছে সংসদীয় কমিটি ইরাকের কুর্দিস্তানে ড্রোন হামলা চালিয়েছে ইরান প্রধানমন্ত্রীর সঙ্গে জাপান যাচ্ছেন আমজনতার তারেক মক্কা ও জেদ্দায় সতর্কতা জারি করল সৌদি আরব অটো চালক নাজমুল হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ, মুল হোতাদের দ্রুত গ্রেফতার চায় এলাকাবাসী সততার কারণে ষড়যন্ত্র মূলকভাবে বছরে দুই বার বদলি বিআরটিসির কর্মকর্তা জামিল! হামলা হলে ৭ দেশের এআই ও তেল স্থাপনা গুঁড়িয়ে দেবে ইরান সৌদির বিমানবন্দরে হুতিদের হামলা ১৩৫ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ২০ হাজার ৬৭২ যাত্রী

বরিশালে র‌্যাবের অভিযানে ডায়াগনস্টিক সেন্টার সীলগালা, ২ জনের কারদণ্ড

ডেক্সরিপোর্ট  বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলায় র‌্যাবের অভিযানে একটি ডায়াগনস্টিক সেন্টার সীলগালা করে দেয়া হয়েছে। এসময় অভিযানে একজন ভূয়া ডেন্টিস্ট ও একজন মেডিকেল টেকনিশিয়ানকে আটক করা হয় এবং দুইজনকেই ১ মাস করে বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়।।

রোববার দুপুরে বাকেরগঞ্জ সদরে এই অভিযান পরিচালনা করা হয় বলে জানিয়েছে র‌্যাব ৮

র‌্যাব এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানান, দুপুরে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম ও বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ফজলে রাব্বির সমন্বয়ে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। এসময় উপজেলার কালিগঞ্জ বাজারের শাহানারা ডেন্টাল ক্লিনিক থেকে শামীম হোসেন নামে একজন ভূয়া ডেন্টিস্ট এবং সদর রোড এলাকায় পলি ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টার থেকে মেশিনপত্র ছাড়া বিভিন্ন ধরণের রোগের পরীক্ষা করার দায়ে মো: সুজন নামে একজন মেডিকেল টেকনিশিয়ানকে আটক করা হয়।

ডেন্টাল ক্লিনিকের যথাযথ পরিবেশ বজায় না রাখা ও একই যন্ত্রপাতি কয়েক বার ব্যবহার করার দায়ে ভূয়া ডেন্টিস্ট মোঃ শামীম আহম্মেদ এবং বিভিন্ন ভূয়া রিপোর্ট করার জন্য টেকনিশিয়ান মোঃ সুজনকে ১ মাস করে বিনাশ্রম কারাদন্ড প্রদান করে ভ্রাম্যমান আদালত।

এছাড়া যথাযথ লাইসেন্স না থাকায় ভ্রাম্যমাণ আদালত শাহানারা ডেন্টাল ক্লিনিকটি সিলগালা করে দেন।