মঙ্গলবার, ২৭শে অক্টোবর, ২০২৬ ইং, বিকাল ৫:১৩
শিরোনাম :
সামাজিক বৈষম্য দূরীকরণ ও ডিজিটাল সচেতনতায় নলছিটিতে সংলাপ অনুষ্ঠিত বরিশালে সুদ ও তাবিজ বিতর্কে মসজিদের ইমাম: পরিবর্তনের দাবি দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর :কনস্যুলেটের দুর্বলতা ছিল কিনা,জানতে চেয়েছে সংসদীয় কমিটি ইরাকের কুর্দিস্তানে ড্রোন হামলা চালিয়েছে ইরান প্রধানমন্ত্রীর সঙ্গে জাপান যাচ্ছেন আমজনতার তারেক মক্কা ও জেদ্দায় সতর্কতা জারি করল সৌদি আরব অটো চালক নাজমুল হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ, মুল হোতাদের দ্রুত গ্রেফতার চায় এলাকাবাসী সততার কারণে ষড়যন্ত্র মূলকভাবে বছরে দুই বার বদলি বিআরটিসির কর্মকর্তা জামিল! হামলা হলে ৭ দেশের এআই ও তেল স্থাপনা গুঁড়িয়ে দেবে ইরান সৌদির বিমানবন্দরে হুতিদের হামলা ১৩৫ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ২০ হাজার ৬৭২ যাত্রী

চরফ্যাসনে খালের দু’পাড়ে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু

ভোলা প্রতিনিধি  ভোলার চরফ্যাসন বাজার খালের দু’পাড়ে গড়ে উঠা অবৈধ দখল উচ্ছেদ অভিযান শুরু করেছে পানি উন্নয়ন বোর্ড।

সোমবার সকাল ১০টায় নির্বাহী ম্যাজিষ্ট্রেট জগৎবন্ধু মন্ডলের নেতৃত্বে এই খালটি উদ্ধার অভিযান শুরু করা হয়েছে।

নির্বাহী ম্যাজিষ্ট্রেট জগৎবন্ধু মন্ডল বলেন, খাল নদীকে জীবন্ত সত্বা ঘোষণা করায় পানি উন্নয়ন বোর্ডের নির্দেশনা অনুযায়ী খালটির দু’পাড় অবৈধ দখল করে নির্মিানাধীন স্থাপনা উচ্ছেদ শুরু করা হয়েছে।

অভিযানের প্রথম দিনে চরফ্যাসন বাজার খালের লঞ্চঘাট খাল নামে পরিচিতি এর দু’পাড়ে গড়ে উঠা ৭টি স্থাপনা গুড়িয়ে দেয়া হয়েছে। পর্যায়ক্রমে খালটির দু’পাড়ে দখল করে গড়ে উঠা ২০টি স্থাপনা উচ্ছেদ করা হবে।

উচ্ছেদ অভিযানে সময় নির্বাহী ম্যাজিষ্ট্রেট ছাড়াও পানি উন্নয়ন বোর্ড-২ এর নির্বাহী প্রকৌশলী হাসান মাহমুদসহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।