মঙ্গলবার, ২৭শে অক্টোবর, ২০২৬ ইং, বিকাল ৪:৩৪
শিরোনাম :
সামাজিক বৈষম্য দূরীকরণ ও ডিজিটাল সচেতনতায় নলছিটিতে সংলাপ অনুষ্ঠিত বরিশালে সুদ ও তাবিজ বিতর্কে মসজিদের ইমাম: পরিবর্তনের দাবি দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর :কনস্যুলেটের দুর্বলতা ছিল কিনা,জানতে চেয়েছে সংসদীয় কমিটি ইরাকের কুর্দিস্তানে ড্রোন হামলা চালিয়েছে ইরান প্রধানমন্ত্রীর সঙ্গে জাপান যাচ্ছেন আমজনতার তারেক মক্কা ও জেদ্দায় সতর্কতা জারি করল সৌদি আরব অটো চালক নাজমুল হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ, মুল হোতাদের দ্রুত গ্রেফতার চায় এলাকাবাসী সততার কারণে ষড়যন্ত্র মূলকভাবে বছরে দুই বার বদলি বিআরটিসির কর্মকর্তা জামিল! হামলা হলে ৭ দেশের এআই ও তেল স্থাপনা গুঁড়িয়ে দেবে ইরান সৌদির বিমানবন্দরে হুতিদের হামলা ১৩৫ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ২০ হাজার ৬৭২ যাত্রী

মৃত্যুর আগে মুক্তিযোদ্ধার তালিকায় নাম দেখতে চান নুর হোসেন সরকার

এজি লাভলু,কুড়িগ্রাম প্রতিনিধি  মৃত্যুর আগে সহযোগী মুক্তিযোদ্ধা নুর হোসেন সরকার সরকারি তালিকায় তার নাম দেখে যেতে চান।

১৯৭১ সালে মুক্তিযুদ্ধে স্বাধীনতা সংগ্রামে মৃত. হাজি কালু ভ‚ইয়ার পুত্র শাহজাহান ভ‚ইয়া, গেজেট নং-২১০ তাং- ০/০৫/২০০৫, মুক্তিবার্তা ভারতীয় তালিকা নং-০৩১৪০১০১৫৭ এবং উইং কমান্ডার বদিউজ্জামান এর নেতৃত্বে সহযোগী মুক্তিযোদ্ধা হিসেবে কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার ভাঙ্গামোড় ইউনিয়নের নগরাজপুর গ্রামের মৃত. ওসমান আলী সরকারের পুত্র নুর হোসেন সরকার নাগেশ্বরী উপজেলার চন্ডিপুর বাটুয়াখানা ব্রীজ, কুড়িগ্রাম সদরের কুমরপুর এলাকার সবপাড়া এবং চর বড়াইবাড়ী গ্রামে পাক বাহিনীর সাথে সম্মূখ যুদ্ধে অংশ নেয় এবং ফুলবাড়ী উপজেলার ভাঙ্গামোড় ইউনিয়নের জমিরের খেয়া নীল কুমর নদী পাড়াপাড়ে মুক্তিযোদ্ধাদের সহযোগীতা করেন নুর হোসেন সরকার।

খোঁজ নিয়ে জানা যায়, নুর হোসেন সরকার ছাত্র জীবনে ছাত্রলীগ, পরে ফুলবাড়ী উপজেলা আওয়ামীগের আইন সম্পাদক এবং বর্তমান উপজেলার ভাঙ্গামোড় ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি পদে দায়িত্ব পালন করছেন। কিন্তু স্বাধীনতার ৪৮ বছরেও মুক্তিযোদ্ধা হিসেবে কোন স্বীকৃতি পায়নি নুর হোসেন সরকার।

নুর হোসেন সরকার জানান, ১৯৭১ সালে জীবন বাজী রেখে মুক্তিযোদ্ধাদের সহযোগী হিসেবে কাজ করেও আজও কোন সরকারিভাবে আমার নামের তালিকা পায়নি। তিনি তার নামের তালিকাসহ সরকারি সুযোগ সুবিধা পাওয়ার জন্য মাননীয় প্রধানমন্ত্রীসহ মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সু-দৃষ্টি কামনা করেছেন।