সোমবার, ২৬শে অক্টোবর, ২০২৬ ইং, সকাল ১১:৫৭
শিরোনাম :
দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর :কনস্যুলেটের দুর্বলতা ছিল কিনা,জানতে চেয়েছে সংসদীয় কমিটি ইরাকের কুর্দিস্তানে ড্রোন হামলা চালিয়েছে ইরান প্রধানমন্ত্রীর সঙ্গে জাপান যাচ্ছেন আমজনতার তারেক মক্কা ও জেদ্দায় সতর্কতা জারি করল সৌদি আরব অটো চালক নাজমুল হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ, মুল হোতাদের দ্রুত গ্রেফতার চায় এলাকাবাসী সততার কারণে ষড়যন্ত্র মূলকভাবে বছরে দুই বার বদলি বিআরটিসির কর্মকর্তা জামিল! হামলা হলে ৭ দেশের এআই ও তেল স্থাপনা গুঁড়িয়ে দেবে ইরান সৌদির বিমানবন্দরে হুতিদের হামলা ১৩৫ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ২০ হাজার ৬৭২ যাত্রী বঙ্গবন্ধুর ম‍্যুরালে ফুল না দেয়া ও দুর্নীতির বিরুদ্ধে কথা বলার অপরাধে বলি বিআরটিসির কর্মকর্তা নূর-ই-আলম বিএমপি’র পুলিশ কর্মকর্তা এসআই বশিরকে নিয়ে ফের ষড়যন্ত্র, সুষ্ঠু তদন্ত দাবি!

ভূরুঙ্গামারীতে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ,আহত ৩

এজি লাভলু, কুড়িগ্রাম প্রতিনিধি  কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিন জন গুরুতর আহত হয়েছেন। আজ মঙ্গলবার (২৪ ডিসেম্বর) সকাল ১১ দিকে ভূরুঙ্গামারী-কুড়িগ্রাম সড়কের আন্ধারিঝাড় হাফিজিয়া মাদরাসার সামনে এই দূর্ঘটনা ঘটে।

দূর্ঘটনায় আহতরা হলেন উপজেলার জয়মনিরহাট ইউনিয়নের কাজিম উদ্দিনের পুত্র মনিরুল ইসলাম (৫০), ভূরুঙ্গামারী সদর ইউনিয়নের কামাত আঙ্গারিয়া গ্রামের মধু মোহন প্রসাদের পুত্র সুজন কুমার (১৮) ও একই গ্রামের শহিদুল ইসলামের পুত্র রবিউল ইসলাম (২০)।

পুলিশ সূত্রে জানা যায়, দুই মোটরসাইকেলের সংঘর্ষে আহত হয়ে রাস্তায় পড়ে থাকতে দেখে এলাকাবাসি তাদেরকে মূমুর্ষ অবস্থায় উদ্ধার করে ভূরুঙ্গামারী সদর হাসপাতে নিয়ে আসেন। অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।