বৃহস্পতিবার, ৩০শে জুলাই, ২০২৬ ইং, সন্ধ্যা ৭:৫৭
শিরোনাম :
চরামদ্দিতে পেনশনের টাকায় গড়া স্বপ্নে আঘাতঃ বিষ প্রয়োগে তিন পুকুরের মাছ নিধন মুসলিম নিকাহ্ রেজিস্ট্রার কল্যাণ পরিষদের পক্ষ থেকে বরিশালের নবাগত জেলা রেজিস্ট্রারকে কে ফুলেল শুভেচ্ছা বরিশালে পুলিশ ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত এক স্বাচিপ নেতাকে হটিয়ে আরেক স্বাচিপ নেতাকে আনলো ড্যাব! জালীলুল কুরআন মাদ্রাসায় হাফেজদের স্পোকেন ইংলিশ কোর্স শেষে সার্টিফিকেট বিতরণ যুবলীগ নেতা,নতুন পরিচয়ে ভিন্ন কায়দায় চাঁদাবাজির রামরাজত্ব কায়েমের চেষ্টা সাংবাদিকদের কল্যাণে সরকার সর্বোচ্চ সহযোগিতা করবে: তথ্যমন্ত্রী আগস্টের মধ্যেই বাস্তবায়িত হচ্ছে নতুন পে-স্কেল হুথিরা কোথা থেকে হামলা চালাচ্ছে খুঁজে পাচ্ছে না সৌদি আরব আন্দোলনের মুখে পদত্যাগ করলেন ভারতের শিক্ষামন্ত্রী

জনগণের আকাঙ্ক্ষা পূরণে মতভেদ ভূলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে : যশোর জেলা আ’লীগ সভাপতি শহিদুল ইসলাম মিলন

শিমুল সরকার,যশোর প্রতিনিধি  যশোর জেলা আওয়ামীলীগের সভাপতি শহিদুল ইসলাম মিলন বলেছেন, আওয়ামীলীগ বঙ্গবন্ধুর হাতে গড়া দল। বর্তমান সরকার মানুষের আস্থা ও ভালোবাসা অর্জন করেছে। তারা জানে যে আওয়ামীলীগ যখনই ক্ষমতায় আসে, তখনই তাদের ভাগ্য পরিবর্তন হয়। মানুষের এ বিশ্বাস ও আস্থাকে সমুন্নত রাখতে হবে। তাই দলীয় সকল মতভেদ ভূলে তৃণমূলের নেতা-কর্মীদের জনগণের আকাঙ্ক্ষা পূরণে কাজ করতে হবে। দলের বিদ্রোহীদেরকে কঠোর হুশিয়ারী দিলে তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন নির্বাচনে দল থেকে যাকেই মনোনয়ন দেওয়া হবে, তার পক্ষে কাজ করতে হবে। দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে কেউ বিদ্রোহী প্রার্থী হয়, তাহলে পূর্বে ছাড় পেলেও আগামীতে কোনভাবেই ছাড় দেওয়া হবে না। দল থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হবে।

দলের জাতীয় সম্মেলন শেষে বুধবার রাতে ঢাকা থেকে ফেরার পথে যশোরের খাজুরায় যাত্রা বিরতীকালে দলের স্থানীয় নেতা-কর্মীদের সাথে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। বাঘারপাড়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও যশোর-০৪ আসনের সাংসদ রনজিত কুমার রায়ের সভাপতিত্বে খাজুরা আঞ্চলিক আওয়ামীগ কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

বিশেষ অতিথি জেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক ও যশোর-০২ আসনের সাবেক সাংসদ এ্যাডঃ মনিরুল ইসলাম মনির তৃণমূল নেতা-কর্মীদের উদ্দেশ্যে বলেন, তৃণমূল হলো আওয়ামীলীগের মূল শক্তি। তাই দলকে শক্তিশালী করতে ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে নেতা-কর্মীদের সব কোন্দল মিটিয়ে ফেলতে হবে। যুদ্ধাপরাধী, জঙ্গী, দুর্নীতিবাজ ও অনুপ্রবেশকারী হাইব্রিডরা দলে ঢুকে দলীয় ভাবমূর্তি নষ্ট ও ক্ষমতার অপব্যবহার করতে পারে। নেতা-কর্মীদের এদের ব্যাপারে সর্বদা সজাগ থাকতে হবে। অপর বিশেষ অতিথি ছিলেন সদরের নওয়াপাড়া ইউনিয়নের চেয়ারম্যান নাসরিন সুলতানা খুশি।

এ সময় জেলা আওয়ামীলীগের সাবেক বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক সুকেন মজুমদার, জেলা সেচ্ছাসেবকলীগের সাবেক আহবায়ক মোকাররম হোসেব টিপু, বন্দবিলা ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার কাজী গোলাম ফারুক, খাজুরা ওয়ার্ড আওয়ামীলীগের সম্পাদক জিয়াউর রহমান জয়, বাঘারপাড়া উপজেলা যুবলীগের সদস্য রুবেল রানা, তালবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ে সাবেক সভাপতি সোহেল রানা, জেলা ছাত্রলীগের বাসির হোসেন, বন্দবিলা ইউনিয়ন আওয়ামীলীগ নেতা লিন্টু রায়, ইউনিয়ন যুবলীগের সভাপতি আশরাফুল কবীর রিজভী, ছাত্রলীগের সাবেক সম্পাদক জিএম হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।