রবিবার, ৮ই নভেম্বর, ২০২৬ ইং, দুপুর ১২:১১
শিরোনাম :
বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর!

কুমিল্লায় মায়ের সামনে যুবককে নির্যাতন গ্রাম্য মাতবরের

ডেক্সরিপোর্ট  কুমিল্লায় মায়ের সামনে হাত পা বেঁধে এক যুবককে নির্মমভাবে নির্যাতন করার অভিযোগ উঠেছে গ্রাম্য মাতবরের বিরুদ্ধে। ওই নির্যাতনের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে সমালোচনার ঝড় ওঠে। ঘটনাটি ঘটেছে কুমিল্লার মুরাদনগর উপজেলার দারোরা ইউনিয়নের কাজিয়াতল গ্রামের পূর্বপাড়ায়।

নির্যাতনের শিকার যুবক ওই গ্রামের রাখাল চন্দ্রের ছেলে রাজু চন্দ্র। আর অভিযুক্ত মাতব্বরের নাম আবু তাহের কন্টাক্টর। এ ঘটনায় বৃহস্পতিবার নির্যাতনের শিকার রাজুর বড় ভাই সজল চন্দ্র বিশ্বাস মুরাদনগর থানায় আবু তাহেরকে আসামি করে একটি মামলা দায়ের করেছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার বিকালে শীতের মধ্যে রাজুর জামা কাপড় খুলে মারধর করেন আবু তাহের। এসময় যুবকের মা বাধা দেয়ার চেষ্টা করলে রাজুর হাত পা বেঁধে মারতে শুরু করেন ওই মাতবর। তাকে মাটিতে ফেলে নির্যাতন করা হয়। চিৎকার করে কান্না করলেও মেলেনি নিস্তার।

ওই যুবকের বড় ভাই সজল চন্দ্র অভিযোগ করে বলেন, ভাইয়ের ওপর এমন অমানবিক নির্যাতনের বিচার চেয়ে এলাকার গণ্যমান্যদের দ্বারে দ্বারে ঘুরে আমরা ক্লান্ত।

মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম মনজুর আলম জানান, নির্যাতনের ঘটনায় অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে একটি মামলা হয়েছে। আসামি পলাতক রয়েছে। তাকে গ্রেফতারের চেষ্টা করছে পুলিশ।