রবিবার, ৮ই নভেম্বর, ২০২৬ ইং, দুপুর ১২:১১
শিরোনাম :
বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর!

ভোলায় ২০পিস ইয়াবাসহ এক মাদকব্যবসায়ীআটক

ভোলাপ্রতিনিধি  ভোলা সদর থানার ইলিশা এলাকা থেকে ২০ পিস ইয়াবা সহ আঃ মান্নান শিকদার (২৮) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার রাতে ভোলা জংশন-রৌদ্রের হাট যাওয়ার সড়কে বজলুর দোকান নামক বাজারের পূর্ব পাশে জনৈক কালুফরাজী বাড়ীর এলাকা থেকে তাকে আটক করা হয়।

পুলিশ জানায়, বৃহস্পতিবার রাতে গোপনসংবাদেরভিত্তিতে ভোলা সদর থানার ইলিশা পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই(নিঃ) রতন কুমারশীল ও এএসআই(নিঃ)আবুলকালাম সহ পুলিশ সদস্যরা জংশনটু রৌদ্রের হাট যাওয়ার সড়কে বজলুর দোকান নামক বাজারের পূর্ব পাশে জনৈক কালু ফরাজী বাড়ীর এলাকায় অভিযান চালিয়ে,মাদক বিক্রয়ের সময় মাদক ব্যবসায়ী আঃ মান্নান শিকদারকে ২০পিস ইয়াবা সহ আটক করা হয়েছে।

ভোলা সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) এনায়েত হোসেন এ তথ্য নিশ্চিত করে বলেন,তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়েছে।