শুক্রবার, ৩১শে জুলাই, ২০২৬ ইং, রাত ১০:১০
শিরোনাম :
হাফপ্যান্ট আর হুডি পরে নেতানিয়াহুর সাথে মার্কিন সিনেটরের বৈঠক চরামদ্দিতে পেনশনের টাকায় গড়া স্বপ্নে আঘাতঃ বিষ প্রয়োগে তিন পুকুরের মাছ নিধন মুসলিম নিকাহ্ রেজিস্ট্রার কল্যাণ পরিষদের পক্ষ থেকে বরিশালের নবাগত জেলা রেজিস্ট্রারকে কে ফুলেল শুভেচ্ছা বরিশালে পুলিশ ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত এক স্বাচিপ নেতাকে হটিয়ে আরেক স্বাচিপ নেতাকে আনলো ড্যাব! জালীলুল কুরআন মাদ্রাসায় হাফেজদের স্পোকেন ইংলিশ কোর্স শেষে সার্টিফিকেট বিতরণ যুবলীগ নেতা,নতুন পরিচয়ে ভিন্ন কায়দায় চাঁদাবাজির রামরাজত্ব কায়েমের চেষ্টা সাংবাদিকদের কল্যাণে সরকার সর্বোচ্চ সহযোগিতা করবে: তথ্যমন্ত্রী আগস্টের মধ্যেই বাস্তবায়িত হচ্ছে নতুন পে-স্কেল হুথিরা কোথা থেকে হামলা চালাচ্ছে খুঁজে পাচ্ছে না সৌদি আরব

নবীব নগর সমাজ কল্যাণ ফাউন্ডেশন’র উদ্যোগে স্বাস্থ্য সেবা প্রদান

শিমুল সরকার,যশোর প্রতিনিধি  যশোর জেলার ঝিকরগাছা উপজেলায় নবীব নগর গ্রামের সামাজিক সংগঠন নবীব নগর সমাজ কল্যাণ ফাউন্ডেশনের আয়োজনে বিনামূল্য স্বাস্হ্য সেবা প্রদান করা হয়।

নবীব নগর প্রাইমারী স্কুল মাঠ সংলগ্নে শুক্রবার (২৭ ডিসেম্বর) সকাল ৮:৩০ ঘটিকা হতে দুপুর ১:০০ ঘটিকা পযর্ন্ত বিনামূল্যে ব্লাড সুগার ও বিপি টেস্ট করানো হয়।

এতে সহায়তা করেন সামাজিক সংগঠন নবীব নগর মিতালী সংঘ।

প্রত্যেক মানুষের সচেতনতা এবং সঠিক চিকিৎসাসেবা নিশ্চিতকল্পে ডায়াবেটিস টেষ্ট ক্যাম্পেইনের অায়োজন করা হয়েছে বলে জানান, নবীব নগর সমাজ কল্যাণ ফাউন্ডেশনের সভাপতি জাঙ্গাগীর আলম।উক্ত ক্যাম্পেইনে স্কুল,মাদ্রাসা ও এলাকাবাসীসহ স্বাস্হ্য সেবা নেয়।

ক্যাম্পেইনে উপস্হিত ছিলেন নবীব নগর মিতালী সংঘ এর সাধারণ সম্পাদক আলমগীর হোসেন।অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন
নবীব নগর মিতালী সংঘ সদস্য,শান্ত হোসেন,শাহীন হোসেন, শিহাব,মাসুদ,শিমুল সহ সকল সদস্যবৃন্দ।

উল্লেখ্য, বর্তমানে বিশ্বে ডায়াবেটিস আক্রান্তের সংখ্যা প্রায় ৪০ কোটি এবং বাংলাদেশে প্রায় ৮৪ লাখ।