রবিবার, ৮ই নভেম্বর, ২০২৬ ইং, দুপুর ১২:২৭
শিরোনাম :
বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর!

কুড়িগ্রামে সড়কের দুর্দশায় বিপর্যস্ত জনজীবন ২ যুগেও হয়নি সংস্কার কাজ

মোঃ মোস্তাফিজার রহমান(জাহাঙ্গীর)ফুলবাড়ী,প্রতিনিধি  প্রায় ২ যুগ ধরে সংস্কার না হওয়ায় বেহালদশা কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার শাহবাজার হতে পশ্চিম ধনীরাম আবাসন পর্যন্ত পাঁকা সড়কটির। দু’পাশে বিভিন্ন বৃক্ষরাজিতে আচ্ছাদিত এক সময়ের নয়নাভিরাম সড়কটির বেহালদশা যেন দেখার কেউ নেই।

সড়কটির দৈর্ঘ্য ৩.৪ কিলোমিটার। এ সড়কটি দিয়ে যাতায়াত করে চর মেখলি, চর পশ্চিম ধনীরাম, পশ্চিম ধনীরাম, পূর্ব ধনীরাম, প্রাণকৃষ্ণ, ঘোগারকুটি, চন্দ্রখানা গ্রামের প্রায় ত্রিশ হাজার মানুষ। প্রতি বছর বন্যার সময় এ সড়কটিই হয়ে ওঠে এখানকার মানুষদের যাতায়াতের একমাত্র পথ। এ পথেই উপজেলা সদরের সাথে যোগাযোগ এ জনপদের অধিবাসীদের।

শাহবাজার উচ্চ বিদ্যালয়, কুঠিবাড়ী মডার্ণ উচ্চ বিদ্যালয়, কুঠিবাড়ী ইসলামিয়া দাখিল মাদ্রাসা, চর ধনীরাম সরকারি প্রাথমিক বিদ্যালয়, পশ্চিম ধনীরাম সরকারি প্রাথমিক বিদ্যালয়, পশ্চিম ধনীরাম সরকারটারী সরকারি প্রাথমিক বিদ্যালয়, পূর্বধনীরাম ব্যাপারী পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীদের এ পথেই যাতায়াত করতে হয়।

দীর্ঘ দিন সংস্কার না হওয়ার পাশাপাশি ২০১৭ সালের প্রলয়ংকারী বন্যায় মারাত্মক ভাবে ক্ষতিগ্রস্ত হয় গুরুত্বপূর্ণ এ সড়কটি। গোটা সড়কটির দু’পাশের পাকা অংশসহ মাটি ধ্বসে পড়েছে। কোথাও কোথাও পাকা অংশের কোন চিহ্নই নেই। বহু যায়গায় গর্তের সৃষ্টি হয়েছে। দু’পাশে ভেঙ্গে গিয়ে অনেক স্থানে রাস্তা এতটাই সরু হয়ে গেছে যে দুর্ঘটনার ঝুঁকি নিয়েই চলাচল করছে বিভিন্ন যানবাহন।

এ ব্যাপারে উপজেলা প্রকৌশলী আসিফ ইকবাল রাজিব বলেন, এটি ভিলেজ রোড টাইপ এ ক্যাটাগরির সড়ক। সড়কটি সংস্কারের জন্য গ্রাম্য সড়ক পূণর্বাসন প্রকল্পের আওতায় স্টিমেট পাঠানোর প্রক্রিয়া চলছে। আশাকরি অল্প সময়ের মধ্যে সড়কটি সংস্কারের কাজ শুরু হবে।