রবিবার, ২রা আগস্ট, ২০২৬ ইং, দুপুর ১২:১৪
শিরোনাম :
সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী হাফপ্যান্ট আর হুডি পরে নেতানিয়াহুর সাথে মার্কিন সিনেটরের বৈঠক চরামদ্দিতে পেনশনের টাকায় গড়া স্বপ্নে আঘাতঃ বিষ প্রয়োগে তিন পুকুরের মাছ নিধন মুসলিম নিকাহ্ রেজিস্ট্রার কল্যাণ পরিষদের পক্ষ থেকে বরিশালের নবাগত জেলা রেজিস্ট্রারকে কে ফুলেল শুভেচ্ছা বরিশালে পুলিশ ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত এক স্বাচিপ নেতাকে হটিয়ে আরেক স্বাচিপ নেতাকে আনলো ড্যাব! জালীলুল কুরআন মাদ্রাসায় হাফেজদের স্পোকেন ইংলিশ কোর্স শেষে সার্টিফিকেট বিতরণ যুবলীগ নেতা,নতুন পরিচয়ে ভিন্ন কায়দায় চাঁদাবাজির রামরাজত্ব কায়েমের চেষ্টা সাংবাদিকদের কল্যাণে সরকার সর্বোচ্চ সহযোগিতা করবে: তথ্যমন্ত্রী আগস্টের মধ্যেই বাস্তবায়িত হচ্ছে নতুন পে-স্কেল

কুড়িগ্রামে ভারতের সহকারি হাই কমিশনারের শীতবস্ত্র বিতরণ

এজি লাভলু, কুড়িগ্রাম প্রতিনিধি  কুড়িগ্রামে ভারতীয় সহকারি হাই কমিশনারের উদ্যোগে দুই শতাধিক শীতার্ত পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

আজ শনিবার (২৮ ডিসেম্বর) দুপুরে কুড়িগ্রাম পৌর এলাকার কৃঞ্চপুর পালপাড়ায় অবস্থিত শ্রীরামকৃঞ্চ আশ্রমে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারতীয় সহকারি হাই কমিশনার (রাজশাহী) এইচ.ই শ্রী সঞ্জিভ কুমার ভাটি।

বিতরণ অনুষ্ঠানে শ্রী রামকৃঞ্চ আশ্রমের উপদেষ্টা ফনিন্দ্রমোহন সাহার সভাপতিত্বে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার উৎপল কুমার, দুপ্রকের সভাপতি সামিউল হক নান্টু, মহিলা পরিষদ নেত্রী নন্দিতা চক্রবর্তী, আশ্রমের সভাপতি অমল ব্যাণার্জি, সেক্রেটারী উদয় শংকর চক্রবর্তী প্রমুখ।