শনিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং, সকাল ৮:১১
শিরোনাম :
সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর! বরিশালের এআরএস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম শুরু ঔষধ প্রশাসনের মহাপরিচালক আলমগীর হোসেন ও বায়োজেন ফার্মাসিউটিক্যালস কে জড়িয়ে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদ শোকাহত আব্দুস সালামের পরিবারের পাশে জাতীয় সাংবাদিক সংস্থা মুলাদীতে এনসিপির ৩৩ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন

‘কুড়িগ্রাম সোসাইটি’র উদ্যোগে শীর্তাদের কম্বল বিতরণ

এজি লাভলু, কুড়িগ্রাম প্রতিনিধি  ‘কুড়িগ্রাম সোসাইটি’ ঢাকার উদ্যোগে কুড়িগ্রাম জেলার বিভিন্ন স্থানে শীতার্ত মানুষ ও মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে উন্নতমানের ৪ শতাধিক কম্বল বিতরণ করা হয়েছে।

গতকাল কুড়িগ্রাম সদরের কাঠাল বাড়ীতে হিন্দু স¤প্রদায়, চর বড়াইবাড়ি নূরানি ও হাফেজিয়া নূরানি ও কওমি হাফেজিয়া মাদ্রাসা, চিলমারীর শরীফের হাট হাফেজিয়া ও এতিম খানা, উলিপুরের তবকপুর, সাতদরগা নূরানি ও হাফেজিয়া মাদ্রাসার শিক্ষার্থীদের হাতে কম্বল তুলে দেন সোসাইটির সদস্যরা। এসময় সোসাইটির সাধারণ সম্পাদক মোঃ আশরাফুল আলম চিশতী (শাহীন), সহ-সাধারণ সম্পাদক ইব্রাহীম পারভেজ, অর্থ সম্পাদক শিশির সরকার ছাড়াও স্থানীয় সুধি সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

আশরাফুল আলম চিশতী বলেন, সোসাইটির নিজস্ব অর্থায়নে প্রতিবছরই কুড়িগ্রাম জেলার সুবিধাবঞ্চিত মানুষের পাশে নানাভাবে দাঁড়ানোর চেষ্টা করি। সে ধারাবাহিকতায় এবারের এই শীতবস্ত্র বিতরণ। এবার অত্যন্ত উন্নতমানের কম্বল দেয়া হয়েছে। আমরা প্রত্যাশা করছি সমাজের দরিদ্র মানুষের পাশে অন্যরাও এসে দাঁড়াবেন। ভবিষ্যতে এধরণের মানবিক কার্যক্রম আরও বড় পরিসরে করা হবে বলেও জানান তিনি।