শনিবার, ১লা আগস্ট, ২০২৬ ইং, সকাল ৮:২৭
শিরোনাম :
হাফপ্যান্ট আর হুডি পরে নেতানিয়াহুর সাথে মার্কিন সিনেটরের বৈঠক চরামদ্দিতে পেনশনের টাকায় গড়া স্বপ্নে আঘাতঃ বিষ প্রয়োগে তিন পুকুরের মাছ নিধন মুসলিম নিকাহ্ রেজিস্ট্রার কল্যাণ পরিষদের পক্ষ থেকে বরিশালের নবাগত জেলা রেজিস্ট্রারকে কে ফুলেল শুভেচ্ছা বরিশালে পুলিশ ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত এক স্বাচিপ নেতাকে হটিয়ে আরেক স্বাচিপ নেতাকে আনলো ড্যাব! জালীলুল কুরআন মাদ্রাসায় হাফেজদের স্পোকেন ইংলিশ কোর্স শেষে সার্টিফিকেট বিতরণ যুবলীগ নেতা,নতুন পরিচয়ে ভিন্ন কায়দায় চাঁদাবাজির রামরাজত্ব কায়েমের চেষ্টা সাংবাদিকদের কল্যাণে সরকার সর্বোচ্চ সহযোগিতা করবে: তথ্যমন্ত্রী আগস্টের মধ্যেই বাস্তবায়িত হচ্ছে নতুন পে-স্কেল হুথিরা কোথা থেকে হামলা চালাচ্ছে খুঁজে পাচ্ছে না সৌদি আরব

ভোলার দু’টি ইউনিয়নে ভোট গ্রহণ চলছে, নারী ভোটারদের ব্যাপক উপস্থিতি

কামরুজ্জামান শাহীন,ভোলা প্রতিনিধি  ভোলার চরফ্যাসন উপজেলার দুলার হাট থানার নুরাবাদ ও আহম্মদপুর ইউনিয়ন পরিষদের নির্বাচনের ভোট গ্রহণ চলছে। সকাল ৯টায় ভোট গ্রহণ শুরু হয়ে বিরতিহীনভাবে বিকেল ৫টা পর্যন্ত চলবে।

সোমবার (৩০ ডিসেম্বর) নুরাবাদ ৪নং বিভিন্ন ভোটকেন্দ্র ঘুরে দেখা গেছে, ভোটাররা উৎসবমুখর পরিবেশে ভোট দিচ্ছেন।
সকাল ৯টা থেকেই ভোটকেন্দ্রগুলোতে নারী ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। তবে সকাল ১০টার পর পুরুষ ভোটারদের উপস্থিতিও বেড়ে যায়।

চরফ্যাশন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রুহুল আমিন জানান, সুষ্ঠ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের লক্ষে দু’টি ইউনিয়নে চার স্তরের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। এর মধ্যে পুলিশ ৪’শ জন, র‌্যাব ৪০ জন, বিজিবি দুই প্লন্টুন, আনসার সদস্য ৩৮০জন। নির্বাহী ম্যাজিস্ট্রেট ১২জন ও জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ২জন নিয়োজিত রয়েছে। তিনি আরো বলেন, ভোটকেন্দ্রে সকল ধরনের সহিংসতা এড়াতে মাঠে পুলিশের মোবাইল টিম ও ভ্রাম্যমাণ আদালত কাজ করছে।