শনিবার, ১লা আগস্ট, ২০২৬ ইং, সকাল ৬:৪৩
শিরোনাম :
হাফপ্যান্ট আর হুডি পরে নেতানিয়াহুর সাথে মার্কিন সিনেটরের বৈঠক চরামদ্দিতে পেনশনের টাকায় গড়া স্বপ্নে আঘাতঃ বিষ প্রয়োগে তিন পুকুরের মাছ নিধন মুসলিম নিকাহ্ রেজিস্ট্রার কল্যাণ পরিষদের পক্ষ থেকে বরিশালের নবাগত জেলা রেজিস্ট্রারকে কে ফুলেল শুভেচ্ছা বরিশালে পুলিশ ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত এক স্বাচিপ নেতাকে হটিয়ে আরেক স্বাচিপ নেতাকে আনলো ড্যাব! জালীলুল কুরআন মাদ্রাসায় হাফেজদের স্পোকেন ইংলিশ কোর্স শেষে সার্টিফিকেট বিতরণ যুবলীগ নেতা,নতুন পরিচয়ে ভিন্ন কায়দায় চাঁদাবাজির রামরাজত্ব কায়েমের চেষ্টা সাংবাদিকদের কল্যাণে সরকার সর্বোচ্চ সহযোগিতা করবে: তথ্যমন্ত্রী আগস্টের মধ্যেই বাস্তবায়িত হচ্ছে নতুন পে-স্কেল হুথিরা কোথা থেকে হামলা চালাচ্ছে খুঁজে পাচ্ছে না সৌদি আরব

স্বল্প সুদে গৃহঋণ পাচ্ছেন সরকারি কর্মচারীরা

ডেক্সরিপোর্ট  সরকারি চাকরিজীবীদের গৃহনির্মাণ ঋণের সুদ হার ১০ শতাংশ থেকে কমিয়ে ৯ শতাংশ নির্ধারণ করা হয়েছে। এক্ষেত্রে ঋণগ্রহীতাকে ৫ শতাংশের নিচে সুদ গুনতে হবে। কাল থেকে এ হার কার্যকর হবে।

অর্থ বিভাগ রোববার এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে। আগে ঋণের সুদের হার ১০ শতাংশ ছিল। এর মধ্যে ৫ শতাংশ দিতে হতো ঋণগ্রহীতাকে। বাকিটা সরকার দিত।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, প্রধানমন্ত্রীর নির্দেশনা মোতাবেক সরকারি কর্মচারীদের জন্য ব্যাংকিং ব্যবস্থার মাধ্যমে গৃহনির্মাণ ঋণের সুদের হার সর্বোচ্চ ৯ শতাংশ পুনর্নির্ধারণ করা হল। এটি হবে সরল সুদ এবং ঋণগ্রহীতা কর্মচারী শুধু ব্যাংক রেটের সমহারে সুদ পরিশোধ করবেন। এ পুনর্নির্ধারিত সুদের হার শুধু নতুন ঋণগ্রহীতার ক্ষেত্রে প্রযোজ্য হবে।

নতুন প্রজ্ঞাপন অনুযায়ী, একজন ঋণগ্রহীতাকে ব্যাংক-হারের অর্ধেক অর্থাৎ পাঁচ শতাংশের কম হারে সুদ পরিশোধ করতে হবে। বাকিটা আগের মতোই পরিশোধ করবে সরকার।

সরকারের ব্যবস্থাপনায় ব্যাংক থেকে সরল সুদে সর্বোচ্চ ৭৫ লাখ টাকা পর্যন্ত গৃহনির্মাণ ঋণ পাচ্ছেন সরকারি কর্মচারীরা। গত বছরের ৩০ জুলাই এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।