শুক্রবার, ৩০শে জুলাই, ২০২৬ ইং, রাত ৩:০৩
শিরোনাম :
হাফপ্যান্ট আর হুডি পরে নেতানিয়াহুর সাথে মার্কিন সিনেটরের বৈঠক চরামদ্দিতে পেনশনের টাকায় গড়া স্বপ্নে আঘাতঃ বিষ প্রয়োগে তিন পুকুরের মাছ নিধন মুসলিম নিকাহ্ রেজিস্ট্রার কল্যাণ পরিষদের পক্ষ থেকে বরিশালের নবাগত জেলা রেজিস্ট্রারকে কে ফুলেল শুভেচ্ছা বরিশালে পুলিশ ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত এক স্বাচিপ নেতাকে হটিয়ে আরেক স্বাচিপ নেতাকে আনলো ড্যাব! জালীলুল কুরআন মাদ্রাসায় হাফেজদের স্পোকেন ইংলিশ কোর্স শেষে সার্টিফিকেট বিতরণ যুবলীগ নেতা,নতুন পরিচয়ে ভিন্ন কায়দায় চাঁদাবাজির রামরাজত্ব কায়েমের চেষ্টা সাংবাদিকদের কল্যাণে সরকার সর্বোচ্চ সহযোগিতা করবে: তথ্যমন্ত্রী আগস্টের মধ্যেই বাস্তবায়িত হচ্ছে নতুন পে-স্কেল হুথিরা কোথা থেকে হামলা চালাচ্ছে খুঁজে পাচ্ছে না সৌদি আরব

২ হাজার ৮৭৬ জন বিবাহিত কিশোরীর ক্ষমতায়নের উদ্যোগ

এজি লাভলু, কুড়িগ্রাম প্রতিনিধি  কুড়িগ্রাম জেলার ভোগডাঙা ও গুনাইগাছ ইউনিয়নের ২ হাজার ৮৭৬ বিবাহিত কিশোরীর ক্ষমতায়নে উন্নত সেবা নিশ্চিত করা এবং জীবনমান উন্নয়নে সেবাদানকারী প্রতিষ্ঠানের সঙ্গে কাজ চলছে।

সোমবার (৩০ ডিসেম্বর) দুপুরে কুড়িগ্রাম টেরেডেস হোমস ফাউন্ডেশনের সম্মেলন কক্ষে বিবাহিত কিশোরীদের ক্ষমতায়নের উদ্যোগে কর্মশালা আয়োজন করে টেরেডেস হোমস ফাউন্ডেশনের ইমেজ প্লাস প্রকল্প।

‘বিবাহিত কিশোরীদের যৌন ও প্রজনন স্বাস্থ্য এবং অধিকার, মা ও শিশু স্বাস্থ্য, পুষ্টি এবং জেন্ডার ভিত্তিক সহিংসতা প্রতিরোধ’ বিষয়ক সেবাদানকারী প্রতিষ্ঠান, সংস্থা ও স্টেক হোল্ডারদের সঙ্গে কাজ করছে সংস্থাটি।

কুড়িগ্রাম নারী বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক শাহানা আক্তারের সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা: নজরুল ইসলাম, জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক রোকন উল ইসলাম, উলিপুর উপজেলা কর্মকর্তা নবিজুল হক, কুড়িগ্রাম সতদর উপজেলা কর্মকর্তা মোস্তাফিজুর রহমান প্রমুখ।

স্বাগত বক্তব্য রাখেন টেরেডেস হোমস ফাউন্ডেশনের প্রোগ্রাম ম্যানেজার অ্যান্ড অফিসার ইনচার্জ প্রনব কুমার রায়। আব্দুল ওয়াদুদের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন কিশোরী মা মোর্শেদা বেগম ও আলমিনা আক্তার।