শুক্রবার, ২৮শে আগস্ট, ২০২৬ ইং, রাত ১১:২১
শিরোনাম :
সারাদেশে বৃষ্টির পূর্বাভাস, থাকতে পারে আরও পাঁচ দিন তুরস্কের পর কুয়েতের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করল পাকিস্তান বরিশাল জেলা জামায়াতের দায়িত্বশীল শিক্ষা শিবির অনুষ্ঠিত সুদানের দক্ষিণাঞ্চলীয় প্রদেশে বিদ্রোহী গোষ্ঠীর হামলায় শিশুসহ নিহত ২৭ নরসিংদীতে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য-অস্ত্রসহ গ্রেপ্তার ২৩৭ ইসলামী ব্যাংক হাসপাতাল বরিশালে ‘মা ও শিশু উৎসব’ অনুষ্ঠিত পরিচ্ছন্ন ও নান্দনিক বরিশাল সদর উপজেলা বিনির্মাণে ইউএনও ফরিদা সুলতানার নেতৃত্বে পরিচ্ছন্নতা কার্যক্রম জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম মন্ত্রিসভায় রদবদল, কে কোন মন্ত্রণালয় পেলেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে নেপালের রাষ্ট্রপতির অভিনন্দন

প্রত্যেক মুক্তিযোদ্ধার জন্য ১৬ লক্ষ টাকা ব্যয়ে ঘর নির্মাণ করা হবে :মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী

ডেক্সরিপোর্ট  প্রত্যেক মুক্তিযোদ্ধার জন্য ১৬ লক্ষ টাকা ব্যয়ে একটি করে ঘর নির্মাণ করা হবে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।

তিনি বলেন, ‘বর্তমান সরকার মুক্তিযোদ্ধাদের জন্য ২ হাজার তিন’শ কোটি টাকা বরাদ্দ করেছে।’ মঙ্গলবার দুপুর ১২ টার দিকে কিশোরগঞ্জের নিকলী উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের উদ্বোধন শেষে জেলা পরিষদ অডিটোরিয়ামে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, ‘আগে যারা বিসিএস পরীক্ষা দিতো, এখন সেই নিয়ম আর থাকবে না। বর্তমানে পরীক্ষায় ১৯৪৬ থেকে ১৯৭০ সাল পর্যন্ত ইতিহাসের ওপর ৫০ নম্বর এবং ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের ওপর লিখিত পরীক্ষায় ৫০ নম্বর থাকবে।’

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী বলেন,‘ রাজাকারদের তালিকায় ভুল হয়েছে। আর যেন ভুল না হয়, সেজন্য পুনরায় রাজাকারদের তালিকা করা হবে।’

নিকলী-বাজিতপুর (কিশোরগঞ্জ-৫) আসনের এমপি মো. আলহাজ্ব আফজাল হোসেনের সভাপতিত্বে মতবিনিময় সভায় আরও বক্তব্য রাখেন- জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাডঃ এম এ আফজল, জেলা মুক্তিযোদ্ধার সাবেক কমান্ডার মো. আসাদুল্লা, নিকলী উপজেলা মুক্তিযোদ্ধার সাবেক কমান্ডার মো. আবু বাক্কার ছিদ্দিক, বীর মুক্তিযোদ্ধা রিয়াজুল হক বাচ্ছু ও বীর মুক্তিযোদ্ধা মো. হামিদ প্রমুখ।