শনিবার, ১৬ই মে, ২০২৬ ইং, দুপুর ১:৩৫
শিরোনাম :
মানসিক ভারসাম্য হারাচ্ছেন ধর্ষণের অভিযোগে ফাঁসানো সেই ফেনীর ইমাম নৈশভোজে ট্রাম্পের খাবারের মেনুতে ছিল গরুর পাঁজরের মাংসসহ বেইজিং হাঁসের রোস্ট রুপাতলী বাসস্ট্যান্ডের নিয়ন্ত্রণ নিয়ে বিএনপির দু’গ্রুপে সংঘাত-রক্তপাত সমকামিতার দায়ে দুই ছাত্রদল নেতাসহ ৪ জনের সিট বাতিল, কারাদণ্ড ইরানের সঙ্গে যুদ্ধে ৩৯টি মার্কিন বিমান ধ্বংস পাহাড়ি ঢল ও টানা বৃষ্টিতে বাড়ছে নদীর পানি,নিম্নাঞ্চল প্লাবিত পটুয়াখালীতে হানি ট্র্যাপে ফেলে প্রতারণা, বিএনপি ও যুবলীগ নেতা গ্রেপ্তার ট্রাম্পকে লাল গালিচায় রাজকীয় অভ্যর্থনা দিল চীন শক্তিশালী ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল রাশিয়া দায়িত্বশীল নেতৃত্বে কাউনিয়া থানায় ইতিবাচক পরিবর্তন, ওসি সনজিতের ভুমিকা প্রশংসিত!

কালিগঞ্জে ছাত্রলীগের ৭২ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

মাসুদ পারভেজ,কালিগঞ্জ  কালিগঞ্জে ছাত্রলীগের ৭২ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। ৪ ডিসেম্বর শনিবার বেলা১১ টায় বাংলাদেশ ছাত্রলীগ কালিগঞ্জ উপজেলার আয়োজনে উপজেলা অডিট্রীয়ামে এ প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়।

অনুষ্ঠানে উপজেলা ছাত্রলীগের সভাপতি কাজি নূরআহম্মেদ রনির সভাপতিত্বে ও সহ-সভাপতি ফিরোজ আহম্মেদের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও উপজেলা চেয়ারম্যান সাঈদ মেহেদী।

প্রধান উদ্ভোধক হিসাবে প্রতিষ্ঠা বার্ষিকী উদ্বোধন করেন বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মাষ্টার নরিম আলী মুন্সী। এ সময় আরো বক্তব্য রাখেন উপজেলার আওয়ামী লীগের সিনিয়র যুগ্ন সধারন সম্পাদক ডি.এম সিরাজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক এ্যাডঃ হাবিব ফেরদাউস শিমুল, আওয়ামী তথ্য প্রযুক্তি লীগের কালিগঞ্জ উপজেলা শাখার সভাপতি মাসুদ পারভেজ ক্যাপ্টেন, উপজেলা মহিলা আওয়ামী যুবলীগের সভাপতি ফাতিমা আক্তার রিক্তা, উপজেলা যুবলীগের সাবেক যুগ্ন সাধারন সম্পাদক সাজেদুল হক সাজু প্রমুখ।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রলীগের নেতৃবৃন্দ ও ১২টা ইউনিয়নের সভাপতি সাধারন সম্পাদকসহ বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। ছাত্রলীগের সভাপতি তার বক্তব্যে বলেন, গত ২৯ ডিসেম্বর কালিগঞ্জের বাজার গ্রাম রহিমপুরে একটি পানির প্লান্টের উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও উপজেলা চেয়ারম্যান সাঈদ মেহেদীর দেওয়া বক্তব্যের খন্ডিত অংশ প্রচার করে স¤প্রতি ছাত্রলীগের ব্যানারে তার বিরুদ্ধে কুৎসা রটানোর ঘটনা ঘটেছে। প্রকৃত পক্ষে ঘটনাটি ভিন্ন খাতে প্রবাহিত করার লক্ষ্যে তার বক্তব্যে খন্ডিত অংশ প্রচার করা হয়েছে যা নিন্দনীয়। ওই দিন উপজেলা চেয়ারম্যান স্থানীয় অভিভাবক ও শিক্ষার্থীদের অভিযোগের প্রেক্ষিতে কলেজে ছাত্রলীগের নামে চাঁদাবাজির ঘটনায় জড়িতদের সতর্ক করে মেধাবীদের ছাত্রলীগে আসার আহবান জানান। নিঃসন্দেহে ছাত্রলীগে কোন চাঁদাবাজের স্থান নেই।