বৃহস্পতিবার, ২৭শে আগস্ট, ২০২৬ ইং, রাত ৮:৩৬
শিরোনাম :
বরিশাল জেলা জামায়াতের দায়িত্বশীল শিক্ষা শিবির অনুষ্ঠিত সুদানের দক্ষিণাঞ্চলীয় প্রদেশে বিদ্রোহী গোষ্ঠীর হামলায় শিশুসহ নিহত ২৭ নরসিংদীতে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য-অস্ত্রসহ গ্রেপ্তার ২৩৭ ইসলামী ব্যাংক হাসপাতাল বরিশালে ‘মা ও শিশু উৎসব’ অনুষ্ঠিত পরিচ্ছন্ন ও নান্দনিক বরিশাল সদর উপজেলা বিনির্মাণে ইউএনও ফরিদা সুলতানার নেতৃত্বে পরিচ্ছন্নতা কার্যক্রম জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম মন্ত্রিসভায় রদবদল, কে কোন মন্ত্রণালয় পেলেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে নেপালের রাষ্ট্রপতির অভিনন্দন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হলেন হুমায়ুন কবির বরিশালে বার্তা সম্পাদক ফোরামের নতুন সভাপতি বাবলু, সম্পাদক রুবেল ও সহ-সাংগঠনিক সম্পাদক বায়েজিদ

সাতক্ষীরার তালায় বাস খালে পড়ে আহত ২০

ডেক্সরিপোর্ট  সাতক্ষীরা জেলার তালায় বাস নিয়ন্ত্রণ হারিয়ে শাকদহ খালে পড়ে অন্তত ২০ যাত্রী আহত হয়েছেন।

রোববার (৫ জানুয়ারি) দুপুরে উপজেলার পাটকেলঘাটা থানাধীন সাতক্ষীরা-খুলনা সড়কের শাকদহ ব্রিজের কাছে এ দুর্ঘটনা ঘটে।

আহতদের মধ্যে তিনজনের নাম জানা গেছে। তারা হলেন,খুলনার বোরহান উদ্দিনের গর্ভবতী স্ত্রী রেক্সোনা পারভিন (২০), সাতক্ষীরার পাঁচপোতা গ্রামের জাহাঙ্গীর আলমের স্ত্রী বিউটি বেগম ও সোবহান মোল্লার স্ত্রী রেবেকা খাতুন (৩৮)।

সাতক্ষীরা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আজিজুর রহমান জানান,খবর পেয়ে ঘটনাস্থল থেকে বাসের সব যাত্রীকে উদ্ধার করা হয়েছে। এদের মধ্যে কমপক্ষে ২০ জন আহত যাত্রীকে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। খাল থেকে বাসটি উদ্ধারের চেষ্টা চলছে।

পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)কাজী ওয়াহিদ মুর্শেদ জানান,দুর্ঘটনার পরপরই বাসচালক ও তার সহযোগী (হেলপার) ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়ায় তাদের আটক করা সম্ভব হয়নি। পুলিশ ও ফায়ার সার্ভিস আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।