রবিবার, ৮ই নভেম্বর, ২০২৬ ইং, দুপুর ১:৩৯
শিরোনাম :
বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর!

ফুলবাড়ীতে শুটারগান,গুলি ও গাজা সহ আটক ১

মোঃ মোস্তাফিজার রহমান(জাহাঙ্গীর)ফুলবাড়ী,প্রতিনিধি  কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার বালারহাট বাজার থেকে রংপুর র‌্যাব-১৩ মনছুর আলী (৩৭) নামে এক চিহ্নিত মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ।

গ্রেপ্তার হওয়া মনছুর আলীর দেওয়া তথ্য অনুযায়ী একটি ওয়ান শুটারগান, এক রাউন্ড গুলি ও পাঁচ কেজি গাঁজা জব্দ করে। গ্রেপ্তারকৃত মনছুর আলী উপজেলার গজের কুটি গ্রামের আমিন উদ্দিনের ছেলে। শনিবার (৪ জানুয়ারি) সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের বালারহাট বাজার থেকে মনছুর আলীকে গ্রেপ্তার করে বলে জানা যায়। মনছুর বহুদিন থেকে মাদক কারবারির সাথে জড়িত বলে জানা গেছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ খন্দকার ফুহাদ রুহানী,মনছুর আলীর বিরুদ্ধে অস্ত্র ও মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে তাকে কুড়িগ্রাম কারাগারে পাঠানো হয়েছে।