রবিবার, ২রা আগস্ট, ২০২৬ ইং, দুপুর ১২:১৬
শিরোনাম :
সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী হাফপ্যান্ট আর হুডি পরে নেতানিয়াহুর সাথে মার্কিন সিনেটরের বৈঠক চরামদ্দিতে পেনশনের টাকায় গড়া স্বপ্নে আঘাতঃ বিষ প্রয়োগে তিন পুকুরের মাছ নিধন মুসলিম নিকাহ্ রেজিস্ট্রার কল্যাণ পরিষদের পক্ষ থেকে বরিশালের নবাগত জেলা রেজিস্ট্রারকে কে ফুলেল শুভেচ্ছা বরিশালে পুলিশ ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত এক স্বাচিপ নেতাকে হটিয়ে আরেক স্বাচিপ নেতাকে আনলো ড্যাব! জালীলুল কুরআন মাদ্রাসায় হাফেজদের স্পোকেন ইংলিশ কোর্স শেষে সার্টিফিকেট বিতরণ যুবলীগ নেতা,নতুন পরিচয়ে ভিন্ন কায়দায় চাঁদাবাজির রামরাজত্ব কায়েমের চেষ্টা সাংবাদিকদের কল্যাণে সরকার সর্বোচ্চ সহযোগিতা করবে: তথ্যমন্ত্রী আগস্টের মধ্যেই বাস্তবায়িত হচ্ছে নতুন পে-স্কেল

কুড়িগ্রামে দরিদ্র পরিবারের মাঝে ঢেউটিন ও অর্থ বিতরণ

এজি লাভলু, কুড়িগ্রাম প্রতিনিধি  কুড়িগ্রাম রেল স্টেশনের জায়গা থেকে উচ্ছেদ হওয়া দরিদ্র পরিবারের মাঝে ঢেউটিন ও গৃহ নির্মাণের জন্য অর্থ বিতরণ করেছেন কুড়িগ্রাম জেলা প্রশাসক মোছা: সুলতানা পারভীন। উপজেলা পরিষদ চত্বরে রেল স্টেশনের জায়গা থেকে উচ্ছেদ হওয়া ৪৮টি পরিবার ও অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ ৬ পরিবার মিলে মোট ৫৪ পরিবারের মাঝে দুই বান্ডিল করে টিন ও গৃহ নির্মাণের জন্য নগদ ৬ হাজার টাকা করে বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলার চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আমান উদ্দিন আহমেদ মঞ্জু, উপজেলা নির্বাহী কর্মকর্তা নিলুফা ইয়াসমিন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা খন্দকার মোঃ ফিজানুর রহমান প্রমুখ।

জেলা প্রশাসক মোছা: সুলতানা পারভীন বলেন, প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী দেশে কোন গৃহহীন থাকবে না। আমরাও সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছি।