রবিবার, ৮ই নভেম্বর, ২০২৬ ইং, দুপুর ১:৩৯
শিরোনাম :
বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর!

বানারীপাড়ার সন্ধ্যা নদীতে লঞ্চের ধাক্কায় নৌযান ডুবি

ডেক্সরিপোর্ট  বরিশাল জেলার বানারীপাড়ার সন্ধ্যা নদীতে যাত্রীবাহী লঞ্চের ধাক্কায় একটি মালবাহী নৌযান ডুবির ঘটনা ঘটেছে।

সোমবার (০৬ জানুয়ারি) সন্ধ্যায় বানারীপাড়া উপজেলার মসজিদ বাড়ি ঘাট সংলগ্ন নদীতে এ দুর্ঘটনা ঘটে।

ঘটনাস্থলে থাকা বানারীপাড়া থানার উপ-পরিদর্শক (এসআই) জাহিদ স্থানীয়দের বরাত দিয়ে জানান, হুলারহাট থেকে ঢাকাগামী মর্নিংসান-৯ সহ দুটি লঞ্চ পাশাপাশি চলছিলো। মসজিদবাড়ি ঘাট অতিক্রমের সময় বিপরীত দিক থেকে স্টিলের তৈরি একটি মালবাহী নৌযানের সঙ্গে লঞ্চের ধাক্কা লাগে মর্নিংসান-৯ লঞ্চের। সঙ্গে সঙ্গে ১৪শ বস্তা মুরগির খাবারবোঝাই নৌযানটি ডুবে যায়।

এসময় ডুবে যাওয়া নৌযানটির পেছনে আরো দুটি নৌযান ছিলো। যারা লঞ্চগুলোকে থামিয়ে ডুবে যাওয়া নৌযানে থাকা আরোহীদের উদ্ধার কাজ পরিচালনা করে। যতদূর জানাগেছে ডুবে যাওয়া নৌযানে থাকা ১১ জন আরোহীর সবাইকে নিরাপদে উদ্ধার করা হয়েছে।

এসআই জাহিদ নৌযানটিতে থাকা মুরগির খাবারের মালিক হাবিবুর রহমানের বরাত দিয়ে জানান,মুরগির খাবার নিয়ে নৌযানটি সকালে কুমিল্লার দাউদকান্দি থেকে স্বরূপকাঠির উদ্দেশে রওনা দেয়।

বিষয়টি নিশ্চিত করে বানারীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিশির কুমার পাল জানান, খবর পেয়ে ঘটনাস্থলে থানা পুলিশের সদস্যরা গিয়েছেন। ঢাকাগামী মর্নিংসান-৯ নামের একটি লঞ্চের ধাক্কায় এ দুর্ঘটনা ঘটে। তবে হতাহতের বিষয়ে এখনো বিস্তারিত জানা যায়নি।