বৃহস্পতিবার, ৩০শে জুলাই, ২০২৬ ইং, রাত ৮:৪০
শিরোনাম :
হাফপ্যান্ট আর হুডি পরে নেতানিয়াহুর সাথে মার্কিন সিনেটরের বৈঠক চরামদ্দিতে পেনশনের টাকায় গড়া স্বপ্নে আঘাতঃ বিষ প্রয়োগে তিন পুকুরের মাছ নিধন মুসলিম নিকাহ্ রেজিস্ট্রার কল্যাণ পরিষদের পক্ষ থেকে বরিশালের নবাগত জেলা রেজিস্ট্রারকে কে ফুলেল শুভেচ্ছা বরিশালে পুলিশ ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত এক স্বাচিপ নেতাকে হটিয়ে আরেক স্বাচিপ নেতাকে আনলো ড্যাব! জালীলুল কুরআন মাদ্রাসায় হাফেজদের স্পোকেন ইংলিশ কোর্স শেষে সার্টিফিকেট বিতরণ যুবলীগ নেতা,নতুন পরিচয়ে ভিন্ন কায়দায় চাঁদাবাজির রামরাজত্ব কায়েমের চেষ্টা সাংবাদিকদের কল্যাণে সরকার সর্বোচ্চ সহযোগিতা করবে: তথ্যমন্ত্রী আগস্টের মধ্যেই বাস্তবায়িত হচ্ছে নতুন পে-স্কেল হুথিরা কোথা থেকে হামলা চালাচ্ছে খুঁজে পাচ্ছে না সৌদি আরব

ঝালকাঠিতে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে ওরিয়েন্টেশন কর্মশালা

ইমাম বিমান,ঝালকাঠি  ঝালকাঠিতে আগামী ১১ জানুয়ারি জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন ( প্রথম রাউন্ড) উপলক্ষে সাংবাদিকদের ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত। সোমবার ৬ জানুয়ারী সকাল ১১টায় ঝালকাঠির সিভিল সার্জন কার্যালয়ে অনুষ্ঠিত সাংবাদিকদের ওরিয়েন্টেশন কর্মশালায় আগামী ১১ জানুয়ারি ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন ( প্রথম রাউন্ড) শুরু হবে বলে এ তথ্য জানানো হয়।

ঝালকাঠির সিভিল সার্জন ডা. শ্যামল কৃষ্ণ হাওলাদারের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, সিভিল সার্জন কার্যালয়ের মেডিক্যাল অফিসার ডা. শাকিল খান, সিনিয়র স্বাস্থ্য ও শিক্ষা কর্মকর্তা গৌতম কুমার দাস ও সাংবাদিক শ্যামল সরকার প্রমুখ।

সভায় বিভিন্ন মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিতিতে ঝালকাঠিতে প্রায় ৯০ হাজার শিশুকে ভিটামিন ‘এ প্লাস’ ক্যাপসুল খাওয়ানো হবে। এদের মধ্যে ৬ থেকে ১১ মাসের দশ হাজার ২৪০ শিশুকে নীল রংয়ের এবং ১২ থেকে ৫৯ মাসের ৭৬ হাজার ৮৪৪ শিশুকে লাল রংয়ের ক্যাপসুল খাওয়ানো হবে।

এছাড়াও ভ্রাম্যমান টিম বিভিন্ন স্থানে শিশুদের ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়াবে। ঐ দিন সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত জেলার ৮২২টি কেন্দ্রে এ কার্যক্রম চলবে। স্বাস্থ্য বিভাগের কর্মীসহ এক হাজার ৬৪৪ জন সেচ্ছাসেবী জেলাব্যাপী কাজ করবেন বলেও কর্মশালায় জানানো হয়।