সোমবার, ২৪শে আগস্ট, ২০২৬ ইং, দুপুর ২:৫৫
শিরোনাম :
পরিচ্ছন্ন ও নান্দনিক বরিশাল সদর উপজেলা বিনির্মাণে ইউএনও ফরিদা সুলতানার নেতৃত্বে পরিচ্ছন্নতা কার্যক্রম জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম মন্ত্রিসভায় রদবদল, কে কোন মন্ত্রণালয় পেলেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে নেপালের রাষ্ট্রপতির অভিনন্দন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হলেন হুমায়ুন কবির বরিশালে বার্তা সম্পাদক ফোরামের নতুন সভাপতি বাবলু, সম্পাদক রুবেল ও সহ-সাংগঠনিক সম্পাদক বায়েজিদ ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাবের সভাপতির মায়ের অস্ত্রোপচার রোববার: সুস্থতা কামনায় সর্বস্তরের দোয়া প্রার্থনা বরিশাল সদর উপজেলা নির্বাহী অফিসার ফরিদা সুলতানার নেতৃত্বে শিক্ষা প্রতিষ্ঠানে পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে জামায়াত আমির ডা. শফিকুর রহমান এর অভিনন্দন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী

পিরোজপুরে ১৩শ পিস ইয়াবাসহ ৩ মাদক ব্যাবসায়ী গ্রেফতার

ডেক্সরিপোর্ট  পিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলায় ৩ মাদক ব্যাবসায়ীকে ১৩শ পিস ইয়াবাসহ গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (১৩ জানুয়ারী) বিকেলে পৌর শহরের ৩ নং ওয়ার্ড দক্ষিণ মিঠাখালী স্লুুইজগেট এলাকা থেকে পুলিশ তাদের গ্রেফতার করে।

এ ঘটনায় মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ মো. মাসুদুজ্জামান মিলু সন্ধ্যায় এক সংবাদ সম্মেলন করে এ তথ্য নিশ্চিত করেন।

থানা সূত্রে জানা যায়, পুলিশের চলমান মাদক বিরোধী অভিযানের অংশ হিসাবে সোমবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে পৌর শহরের দক্ষিণ মিঠাখালী এলাকায় অভিযানে নামে। পুলিশের উপ-পুলিশ পরিদর্শক শাহনাজ পারভিন ও মাইনুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে স্লুইজগেট এলাকার বাসিন্দা রত্তন হাওলাদারের স্ত্রী নুরজাহান বেগম (৫৫), তার মেয়ে আসমা আক্তার (২২) ও নুরজাহানের ছেলে হাসান (২০) কে গ্রেফতার করে।

এ সময় মেয়ে আসমার ভ্যানিটি ব্যাগে রাখা ১ হাজার, মায়ের কাছে থাকা ২শ ও ছেলের কাছে থাকা ১শ পিসসহ মোট ১৩শ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

মঠবাড়িযা থানার অফিসার ইনচার্জ মো. মাসুদুজ্জামান মিলু জানান, নুরজাহানের গোটা পরিবারই মাদক ব্যবসায়ী। এর আগেও সে ৫শ পিস ইয়াবাসহ মা-মেয়ে গ্রেফতার হয়েছিল।

তিনি আরও জানান, এ ব্যপারে এসআই শাহানাজ বাদি হয়ে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।