সোমবার, ২৪শে আগস্ট, ২০২৬ ইং, সন্ধ্যা ৬:১৪
শিরোনাম :
পরিচ্ছন্ন ও নান্দনিক বরিশাল সদর উপজেলা বিনির্মাণে ইউএনও ফরিদা সুলতানার নেতৃত্বে পরিচ্ছন্নতা কার্যক্রম জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম মন্ত্রিসভায় রদবদল, কে কোন মন্ত্রণালয় পেলেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে নেপালের রাষ্ট্রপতির অভিনন্দন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হলেন হুমায়ুন কবির বরিশালে বার্তা সম্পাদক ফোরামের নতুন সভাপতি বাবলু, সম্পাদক রুবেল ও সহ-সাংগঠনিক সম্পাদক বায়েজিদ ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাবের সভাপতির মায়ের অস্ত্রোপচার রোববার: সুস্থতা কামনায় সর্বস্তরের দোয়া প্রার্থনা বরিশাল সদর উপজেলা নির্বাহী অফিসার ফরিদা সুলতানার নেতৃত্বে শিক্ষা প্রতিষ্ঠানে পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে জামায়াত আমির ডা. শফিকুর রহমান এর অভিনন্দন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী

মুজিব বর্ষের অঙ্গীকার পুলিশ হবে জনতার: বিএমপি কমিশনার সাহাবুদ্দিন খান

নিজস্ব প্রতিবেদক  বরিশাল মেট্টোপলিটন পুলিশ (বিএমপি)’র কমিশনার সাহাবুদ্দিন খান বলেছেন,মুজিব বর্ষের অঙ্গীকার পুলিশ হবে জনতার।স্বাধীনতার ৫০ বছর পরেও আমরা মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন করতে পারিনি। স্বাধীন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর সোনার বাংলা গড়তে হলে সোনার মানুষ গড়তে হবে তার সাথে সাথে সোনার পুলিশ ও গড়ে তুলতে হবে।বঙ্গবন্ধুর সোনার বাংলা বিনির্মানে আমাদের সকলকে এগিয়ে আসতে হবে।

সোমবার (১৩ জানুয়ারী) বেলা ১১ টায় বরিশাল কোতয়ালী মডেল থানায় ওপেন হাউজ ডে উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য তিনি এ কথা বলেন।

পুলিশ কমিশনার সাহাবুদ্দিন খান বলেন,আমরা জনগনের পুলিশ হতে কাজ করছি। জনগনের পুলিশ হতে না পারলে মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন হবেনা,মুক্তিযোদ্ধাদের স্বপ্ন বাস্তবায়ন হবেনা।হাটি হাটি পা পা করে আজকে আমরা অনেক দুর এগিয়েছি। আগে মানুষ না খেয়ে থাকত,ঠিকমত খেতে পারতনা।এখন সে অবস্থা নেই। শিক্ষা দিক্ষা থেকে শুরু করে আজকে মানুষের আর্থ সামাজিক অবস্থার উন্নয়ন সাধিত হয়েছে।এ উন্নয়নকে আরো বেগবান করে তুলতে হলে সবাইকে একসাথে কাজ করতে হবে।

এ সময় তিনি আরও বলেন,সকলের অংশগ্রহণের মাধ্যমে মুখোমুখি কথা শুনে সেবা দানকারী ও গ্রহনকারী সেতুবন্ধনের দ্বারা জবাবদিহিতা নিশ্চিত কার্যক্রমই “ওপেন হাউজ ডে “।এখানে ভুক্তভোগীদের অগ্রাধিকার দেয়া হয়েছে এমনকি কোন পুলিশ সদস্য কর্তৃক কোন অন্যায় আচরণ পেলে তা সকলের সামনে প্রকাশের সুযোগ রয়েছে ।

বরিশাল কোতয়ালী মডেল থানার ওসি নুরুল ইসলামের সভাপতিত্বে ওপেন হাউজ ডে উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভায় আরও বক্তব্য রাখেন,অতিরিক্ত পুলিশ কমিশনার প্রলয় চিসিম,উপ-পুলিশ কমিশনার (ডিবি) মো: জাহাঙ্গীর মল্লিক,কোতয়ালী মডেল থানার সহকারী কমিশনার মো:রাসেল প্রমূখ।