মঙ্গলবার, ৩০শে জুন, ২০২৬ ইং, দুপুর ১২:১৭
শিরোনাম :
সমঝোতা চুক্তি ইরানের জনগণের জন্য একটি ‘বড় বিজয়’ বিধ্বস্ত অর্থনীতিকে পুনরুদ্ধারের রূপরেখা দিয়েছে প্রস্তাবিত বাজেট : আলতাফ হোসেন চৌধুরী লক্ষ্মীপুরে গণপিটুনিতে নিহত ঘাতকের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর তিন দেশের নাগরিকদের ভিসা স্থগিত করল সৌদি আরব দেশে ৮২ লাখ মানুষ মাদকাসক্ত: স্বরাষ্ট্রমন্ত্রী বৈশ্বিক প্রতিযোগিতায় টিকতে হলে শিক্ষার্থীদের দক্ষতা ও যোগ্যতা বাড়াতে হবে: শিক্ষা মন্ত্রী জামায়াতপন্থি আইন কর্মকর্তাদের পদত্যাগ ‘পলিটিক্যাল স্ট্যান্টবাজি’ বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকা উত্তরে সেলিম, দক্ষিণে সাদিককে মেয়রপ্রার্থী করল জামায়াত আওয়ামী লীগ নেতা মামা খোকন আটক

ফুলবাড়ীতে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

মোস্তাফিজার রহমান (জাহাঙ্গীর)ফুলবাড়ী প্রতিনিধি  কুড়িগ্রামে জেঁকে বসেছে শীত।শীতের তীব্রতায় নাকাল জনজীবন। সীমাহীন দুর্দশায় চরম ভোগান্তিতে গরীব অসহায় মানু্ষ। শীতের তীব্রতা মোকাবিলা করার মতো অনেকেরই নেই পর্যাপ্ত পোষাক। এসব গরীব অসহায় মানুষদের পাশে দাড়ালেন ২৬ কুড়িগ্রাম ২ এর সাংসদ আলহাজ্ব পনির উদ্দিন আহমেদ।

মঙ্গলবার ১৪ জানুয়ারী বেলা ২ টার সময় কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার বড়ভিটায় আলহাদী দারুস ছালাম হাফেজিয়া মাদ্রাসা মাঠে তাঁর ব্যক্তিগত তহবিল হতে অসহায় শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।

কম্বল বিতরণ কালে উপস্হিত ছিলেন এম পি পুত্র মোঃ আবু সুফিয়ান পাভেল,মোঃ মজিবর রহমান সদস্য, বড়ভিটা ইউপি,জাতীয় পার্টি উপজেলা আহবায়ক কমিটির সদস্য মোঃ সফিয়ার রব্বানী, মোঃ হারুন অর রশিদ, মোঃএমদাদুল হক,মোঃ কামরুজ্জামান লাভলু,মোঃআব্দুল জলিল মিয়া,মোঃ নবাব আলী, মোঃ রহিদুল মিয়া,মোঃ আপেল মিয়া, মোঃ মঈনুল হক,মোঃ লেবু মিয়া আহবায়ক সদস্য জাতীয় পার্টি উপজলা মুখ।