শুক্রবার, ২১শে আগস্ট, ২০২৬ ইং, বিকাল ৫:৪০
শিরোনাম :
ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাবের সভাপতির মায়ের অস্ত্রোপচার রোববার: সুস্থতা কামনায় সর্বস্তরের দোয়া প্রার্থনা বরিশাল সদর উপজেলা নির্বাহী অফিসার ফরিদা সুলতানার নেতৃত্বে শিক্ষা প্রতিষ্ঠানে পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে জামায়াত আমির ডা. শফিকুর রহমান এর অভিনন্দন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী অসহায় হেলেনার পাশে ইউএনও ফরিদা, উপহার পেলেন রেইনকোট-মোবাইল-খাবার অপরাধ দমনে সাংবাদিকদের সহযোগিতা চাইলেন বরিশালের নবাগত ডিআইজি র‍্যাব বিলুপ্তি করে এসআরবি গঠনের চূড়ান্ত অনুমোদন দেশ এখন ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে আছে: বিদ্যুৎমন্ত্রী মানুষের হৃদয়ে অনাদিকাল বেঁচে থাকবেন আল্লামা সাঈদী: ডা. শফিকুর রহমান মধ্যপ্রাচ্যে মার্কিন নতুন রণতরী, হরমুজে টানা অবরোধের ঘোষণা যুক্তরাষ্ট্রের

ভুরুঙ্গামারীতে ‘বুরো বাংলাদেশ’ এর শীতবস্ত্র বিতরণ

এজি লাভলু,কুড়িগ্রাম প্রতিনিধি  কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে বেসরকারী উন্নয়ন সংস্থা বুরো বাংলাদেশ এর উদ্যোগে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরন করা হয়েছে।

বুধবার সকাল ১০ টায় উপজেলার দলবাড়ী উত্তর গছিডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে শীতবস্ত্র বিতরণ উদ্বোধন করেন ভুরুঙ্গামারী উপজেলা পরিষদেও চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব নুরুন্নবী চৌধুরী খোকন।

আরও উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার এস এইচ এম মাগফুরুল হাসান আব্বাসী, পাইকের ছড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুর রাজ্জাক সরকার, বুরো বাংলাদেশ এর রংপুর বিভাগীয় ব্যবস্থাপক এরশাদ আলম, আঞ্চলিক ব্যবস্থাপক আহসান হাবিব, বগুড়া এলাকা ব্যবস্থাপক মোশাররফ হোসেন, নাগেশ্বরী এলাকা ব্যবস্থাপক আবু সুফিয়ান ও ভুরুঙ্গামারী শাখা ব্যবস্থাপক শফিকুল ইসলাম ও অন্যান্য এলাকা ও শাখা ব্যবস্থাপক।

এসময় দরিদ্র ৫০০ জন শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।