বুধবার, ৩০শে জুন, ২০২৬ ইং, রাত ৪:৩৭
শিরোনাম :
বরিশালে শুরু হচ্ছে সাংবাদিকতা প্রশিক্ষণ, কোর্স সম্পন্ন হলেই নিয়োগ মানবতাবিরোধী অপরাধ: হাসানুল হক ইনুর ১০ বছরের কারাদণ্ড সমঝোতা চুক্তি ইরানের জনগণের জন্য একটি ‘বড় বিজয়’ বিধ্বস্ত অর্থনীতিকে পুনরুদ্ধারের রূপরেখা দিয়েছে প্রস্তাবিত বাজেট : আলতাফ হোসেন চৌধুরী লক্ষ্মীপুরে গণপিটুনিতে নিহত ঘাতকের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর তিন দেশের নাগরিকদের ভিসা স্থগিত করল সৌদি আরব দেশে ৮২ লাখ মানুষ মাদকাসক্ত: স্বরাষ্ট্রমন্ত্রী বৈশ্বিক প্রতিযোগিতায় টিকতে হলে শিক্ষার্থীদের দক্ষতা ও যোগ্যতা বাড়াতে হবে: শিক্ষা মন্ত্রী জামায়াতপন্থি আইন কর্মকর্তাদের পদত্যাগ ‘পলিটিক্যাল স্ট্যান্টবাজি’ বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

তজুমদ্দিনে শীতার্থদের মাঝে কম্বল বিতরণ

তজুমদ্দিন প্রতিনিধি  ভোলার তজুমদ্দিনে উপজেলা বিচ্ছিন্ন চরাঞ্চলের শীতার্থ ১ হাজার ৩শত ৫০ পরিবারের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। জেলা প্রশাসকের তহবিল ও উপজেলা পরিষদের ত্রাণ তহবিল থেকে এ কম্বল বিতরণ করা হয়।

শনিবার দিনভর ভোলা-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওনের পক্ষ উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মোশারেফ হোসেন দুলাল বিচ্ছিন্ন চর জহির উদ্দিনের, শাজাহান বাজার, নতুন বাজার, বরিশালখাল, হুজুরের খাল, চর শাওনসহ চরের বিভিন্ন এলাকায় বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইসচেয়ারম্যান আলহাজ্ব মহিউদ্দিন পোদ্দার, ফাতেমা বেগম সাজু, উপজেলা আ’লীগ সহ-সভাপতি নাজিম উদ্দিন বাবুল প্রমুখ।

উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মোশারেফ হোসেন দুলাল জানান, আমাদের সাংসদ আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওনের পক্ষ থেকে চরের গরীব, অসহায় মানুষের মাঝে জেলা প্রশাসকের তহবিল থেকে ৫শত ও উপজেলা পরিষদের ত্রাণ তহবিল থেকে ৮শত ৫০ খানা কম্বল বিতরণ করি।