বুধবার, ৩০শে জুন, ২০২৬ ইং, ভোর ৫:৫৮
শিরোনাম :
বরিশালে শুরু হচ্ছে সাংবাদিকতা প্রশিক্ষণ, কোর্স সম্পন্ন হলেই নিয়োগ মানবতাবিরোধী অপরাধ: হাসানুল হক ইনুর ১০ বছরের কারাদণ্ড সমঝোতা চুক্তি ইরানের জনগণের জন্য একটি ‘বড় বিজয়’ বিধ্বস্ত অর্থনীতিকে পুনরুদ্ধারের রূপরেখা দিয়েছে প্রস্তাবিত বাজেট : আলতাফ হোসেন চৌধুরী লক্ষ্মীপুরে গণপিটুনিতে নিহত ঘাতকের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর তিন দেশের নাগরিকদের ভিসা স্থগিত করল সৌদি আরব দেশে ৮২ লাখ মানুষ মাদকাসক্ত: স্বরাষ্ট্রমন্ত্রী বৈশ্বিক প্রতিযোগিতায় টিকতে হলে শিক্ষার্থীদের দক্ষতা ও যোগ্যতা বাড়াতে হবে: শিক্ষা মন্ত্রী জামায়াতপন্থি আইন কর্মকর্তাদের পদত্যাগ ‘পলিটিক্যাল স্ট্যান্টবাজি’ বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

কুড়িগ্রামে যুবকের আত্মহত্যা!

এজি লাভলু,কুড়িগ্রাম প্রতিনিধি  কুড়িগ্রামের রাজারহাটে চাকরি না পেয়ে হতাশ হয়ে জোবাইদুল কুঠিয়াল (২৮) নামের এক যুবক আত্মহত্যা করেছেন।

নিহত জোবাইদুল কুঠিয়াল রাহারহাট উপজেলার উমর মজিদ ইউপির বালাকান্দি কৈকুড়ি এলাকার সেকেন্দার আলীর ছেলে।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, ডিপ্লোমা পাস করা জোবাইদুল কুঠিয়াল স্থানীয় হাবিবুর রহমান প্রি-ক্যাডেট কিন্ডারগার্টেন স্কুলে শিক্ষকতার পাশাপাশি টিউশনি করে আসছিলেন। দীর্ঘদিন ধরে সরকারি ও আধা সরকারি চাকরিতে দরখাস্ত করাসহ পরীক্ষায় অংশগ্রহণ করে আসছিলেন।

সম্প্রতি বাংলাদেশ কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-সহকারী কৃষি কর্মকর্তা (বিএস) পদে পরীক্ষায় অংশগ্রহণ করে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হন। এরপর মৌখিক পরীক্ষায় অংশ নেন।

চূড়ান্ত ফলাফলে উত্তীর্ণ না হওয়ায় হতাশ হয়ে পড়েন তিনি। ফলাফল প্রকাশের পর তিনি নিজেকে পরিবার থেকে দূরে রাখার চেষ্টা করে আসছিলেন। আজ শনিবার দুপুরে পরিবারের সবার অগোচরে তার শয়ন ঘরের তীরের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন।

খবর পেয়ে রাজারহাট থানার ওসি কৃষ্ণ কুমার সরকার ঘটনাস্থলে উপস্থিত থেকে লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করেন।

এ বিষয়ে ওসি জানান, আত্মহত্যার ঘটনাটি সঠিক। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ নেই। এ ঘটনায় রাজারহাট থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়।