শনিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং, সকাল ১০:২৯
শিরোনাম :
সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর! বরিশালের এআরএস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম শুরু ঔষধ প্রশাসনের মহাপরিচালক আলমগীর হোসেন ও বায়োজেন ফার্মাসিউটিক্যালস কে জড়িয়ে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদ শোকাহত আব্দুস সালামের পরিবারের পাশে জাতীয় সাংবাদিক সংস্থা মুলাদীতে এনসিপির ৩৩ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন

দিনাজপুরে লবণ খাইয়ে নবজাতক হত্যা

ডেক্সরিপোর্ট  দিনাজপুর সদর উপজেলার চোওড়া গ্রামের ইয়ানুর নামে ১৫ দিন বয়সের এক নবজাতককে লবণ খাইয়ে হত্যার অভিযোগ উঠেছে।

ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে নবজাতকের সৎ ভাবি আরফাতুন মিমিকে (২২) গ্রেপ্তার করেছে পুলিশ। দিনাজপুর কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) দুলাল হাসান এই তথ্য নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানান, চোওড়া গ্রামের নুর ইসলাম প্রথম স্ত্রীর মারা যাওয়ার পর দ্বিতীয় বিয়ে করেন। দ্বিতীয় স্ত্রী নারগিস বেগম ১৫ দিন আগে এক কন্যা সন্তানের জন্ম দেন। পরে আকিকা দিয়ে তার নাম রাখা হয় ইয়ানুর বেবী।

শুক্রবার দুপুরে শোয়ার ঘরে ইয়ানুরকে মৃত অবস্থায় পাওয়া যায়। এ সময় তার মুখে ফেনা ও লবণ দেখা যায়। এতে সন্দেহ হয় যে ইয়ানুরকে লবণ খাইয়ে হত্যা করা হয়েছে। এ হত্যার সঙ্গে জড়িত অভিযোগে নবজাতকের সৎ ভাবিকে গ্রামের লোকজন আটক করে পুলিশে খবর দেয়।

এ ঘটনায় ইয়ানুরের বাবা নুর ইসলাম পুত্রবধূ মিমিকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই দুলাল জানান, “আসামিকে শনিবার বিকালে আদালতে পাঠিয়ে সাত দিনের রিমান্ড চাওয়া হয়েছে। ধারণা করা হচ্ছে জমি নিয়ে এ হত্যাকাণ্ড ঘটানো হয়েছে।”