বুধবার, ১লা জুলাই, ২০২৬ ইং, সকাল ১১:৩৯
শিরোনাম :
বরিশালে শুরু হচ্ছে সাংবাদিকতা প্রশিক্ষণ, কোর্স সম্পন্ন হলেই নিয়োগ মানবতাবিরোধী অপরাধ: হাসানুল হক ইনুর ১০ বছরের কারাদণ্ড সমঝোতা চুক্তি ইরানের জনগণের জন্য একটি ‘বড় বিজয়’ বিধ্বস্ত অর্থনীতিকে পুনরুদ্ধারের রূপরেখা দিয়েছে প্রস্তাবিত বাজেট : আলতাফ হোসেন চৌধুরী লক্ষ্মীপুরে গণপিটুনিতে নিহত ঘাতকের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর তিন দেশের নাগরিকদের ভিসা স্থগিত করল সৌদি আরব দেশে ৮২ লাখ মানুষ মাদকাসক্ত: স্বরাষ্ট্রমন্ত্রী বৈশ্বিক প্রতিযোগিতায় টিকতে হলে শিক্ষার্থীদের দক্ষতা ও যোগ্যতা বাড়াতে হবে: শিক্ষা মন্ত্রী জামায়াতপন্থি আইন কর্মকর্তাদের পদত্যাগ ‘পলিটিক্যাল স্ট্যান্টবাজি’ বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

সাংবাদিক শিমুলের ওপর হামলার ঘটনায় বিএমএসএফ’র প্রতিবাদ

রিপোর্ট : ইমাম বিমান  বাংলানি‌উজের সিনিয়র করেসপন্ডেন্ট আবাদুজ্জামান শিমুলের ওপর সন্ত্রাসী হামলায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে “বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম” (বিএমএসএফ)। সাংবাদিক শিমুলের উপর হামলায় জড়িত দুর্বৃত্তদের বিরুদ্ধে আইনি ব্যস্থার মাধ্যমে তদন্ত পূর্বক দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন সংগঠনের সভাপতি শহীদুল ইসলাম পাইলট ও সাধারণ সম্পাদক আহমেদ আবু জাফর। অপরদিকে প্রথম আলো সম্পাদকের বিরুদ্ধে মামলা ও গ্রেফতারী পরোয়ানার ঘটনায় তীব্র নিন্দা প্রতিবাদ জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, শুক্রবার (১৭ জানুয়ারি) রাত ৮টার দিকে খিলগাঁও বিশ্বরোড এলাকার পুলিশ ফাঁড়ির কাছে হামলার শিকার হয়েছেন সাংবাদিক শিমুল। জানাগেছে, ওই রাতে কালো একটি মাইক্রোবাসে বন্ধুদের সঙ্গে খিলগাঁওয়ের দিকে যাচ্ছিলেন শিমুল। এসময় দ্রুতগতির একটি প্রাইভেটকার তাদের মাইক্রোবাসটিকে ধাক্কা দেয়। এনিয়ে দুই চালকের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়।

একপর্যায়ে বিষয়টি সুরাহা করার জন্য শিমুলরা মাইক্রোবাস থেকে নেমে এলে প্রাইভেটকার চালকসহ বেশ কয়েকজন যুবক রড নিয়ে শিমুলের ওপর অতর্কিত হামলা চালায়। এতে শিমুল অচেতন হয়ে পড়লে দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। চিকিৎসকের পরামর্শে বর্তমানে বিশ্রামে আছেন শিমুল। দুর্বৃত্তদের হামলায় শিমুলের কিডনি ক্ষতিগ্রস্ত ও শিরদাঁড়ায় আঘাতপ্রাপ্ত হন।

“বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম” বিএমএসএফ সভাপতি শহীদুল ইসলাম পাইলট ও সাধারণ সম্পাদক আহমেদ আবু জাফর যৌথ এক বিবৃতিতে ঘটনার নিন্দা জানিয়ে বলেন, একজন পেশাদার সাংবাদিকের ওপর অতর্কিত হামলা চালানো অত্যন্ত নিন্দনীয়। বিষয়টি উদ্বেগের, যা আমাদের কাম্য নয়। ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে দায়ীদের চিহ্নিত করে আইনগত ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান।