রবিবার, ১৬ই আগস্ট, ২০২৬ ইং, সকাল ৯:৪২
শিরোনাম :
দেশ এখন ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে আছে: বিদ্যুৎমন্ত্রী মানুষের হৃদয়ে অনাদিকাল বেঁচে থাকবেন আল্লামা সাঈদী: ডা. শফিকুর রহমান মধ্যপ্রাচ্যে মার্কিন নতুন রণতরী, হরমুজে টানা অবরোধের ঘোষণা যুক্তরাষ্ট্রের বিনা পারিশ্রমিকে অকৃতকার্য শিক্ষার্থীদের পাশে থাকার ঘোষণা দিলেন মুকিত স্যার যুক্তরাজ্যের নতুন নাম ‘ইসলামিক রিপাবলিক অব ব্রিটেন’: নেতানিয়াহু ষড়যন্ত্রের শিকার বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী সাইদুর রহমান,দুদকের অভিযোগ পরিসমাপ্তি তানযীমুল উম্মাহ মাদ্রাসায় দাখিলে শতভাগ পাস,জিপিএ-৫ পেয়েছে ২২ জন! বরিশাল আদালত চত্বরে ককটেল বিস্ফোরণ,বিচারপ্রার্থীদের মাঝে আতঙ্ক শেখ হাসিনা ও হাদি হত্যা মামলার আসামিদের ফেরত চায় বাংলাদেশ বরিশাল বোর্ডে ১৫ টি বিদ্যালয়ে শতভাগ পাস, ৫ প্রতিষ্ঠানে সবাই ফেল

কুমারখালীতে বাগদীদের বসত ভিটা রক্ষায় মাঠে নেমেছেন সাংসদ সেলিম আলতাফ

কুষ্টিয়া প্রতিনিধি  কুষ্টিয়া কুমারখালী বাসস্ট্যান্ডের পশ্চিমে দীর্ঘদিন ধরে বসবাস করে আসছে বাগদি সম্প্রদায়ের জনগোষ্ঠী। গত ১৫ জানুয়ারী কুমারখালীর সংখ্যালঘু বাগদি সম্প্রদায়ের একমাত্র বসতভিটা দখলের অপচেষ্টা করে মহিলা কলেজের বানিজ্য বিভাগের শিক্ষক তুহিন বিশ্বাস। বাগদি সম্প্রদায়ের বাধার মুখে তুহিন বিশ্বাস সাময়িকভাবে পালিয়ে গেলেও পুনরায় সংঘবদ্ধ হয়ে তাদেরকে উচ্ছেদের চেষ্টা করছে বলে তারা জানায়।

কিছুদিন ধরে বাগদিদের আর্তনাদ এর ছবি পএ পএিকা অনলাই নিউজ এর মাধ্যমে ভাইরাল হয়। পরে সংখ্যালঘু বাগদিরা দলবদ্ধ ভাবে স্থানীয় সাংসদ সেলিম আলতাফকে জানান।

শনিবার ( ১৮ জানুয়ারী) কুষ্টিয়া ৭৮ খোকসা কুমারখালী আসনের সংসদ সদস্য ব্যারিষ্টার সেলিম আলতাফ জর্জ বাগদি পল্লীতে অবস্থান করেন। এ সময় সাথে ছিলেন কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সদস্য ও শিলাইদহ ইউপি চেয়ারম্যান মোঃ সালাহউদ্দিন খান তারেক, কুমারখালী পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ আক্তারুজ্জামান নিপুন, উপজেলা যুবলীগের সভাপতিমোঃ হারুন অর রশিদ হারুন, পৌরসভার প্যানেল মেয়র ও সংশ্লিষ্ট ওয়ার্ড কাউন্সিলর এস এম রফিক, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক সিরাজুল ইসলাম ভুট্টো, পান্টি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সামিউর রহমান সুমনসহ বিভিন্ন নেতৃবৃন্দ।

এ সময় সংসদ সদস্য বাগদি সম্প্রদায়কে আশ্বস্ত করে বলেন তাদের অধিকার থেকে কেউ বঞ্চিত করতে পারবেনা বা কোন প্রভাবশালী মহল তাদের উচ্ছেদ করতে পারবেনা যদি চেষ্টাও করে তাহলে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।