বুধবার, ১লা জুলাই, ২০২৬ ইং, সন্ধ্যা ৭:৪৭
শিরোনাম :
বরিশালে শুরু হচ্ছে সাংবাদিকতা প্রশিক্ষণ, কোর্স সম্পন্ন হলেই নিয়োগ মানবতাবিরোধী অপরাধ: হাসানুল হক ইনুর ১০ বছরের কারাদণ্ড সমঝোতা চুক্তি ইরানের জনগণের জন্য একটি ‘বড় বিজয়’ বিধ্বস্ত অর্থনীতিকে পুনরুদ্ধারের রূপরেখা দিয়েছে প্রস্তাবিত বাজেট : আলতাফ হোসেন চৌধুরী লক্ষ্মীপুরে গণপিটুনিতে নিহত ঘাতকের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর তিন দেশের নাগরিকদের ভিসা স্থগিত করল সৌদি আরব দেশে ৮২ লাখ মানুষ মাদকাসক্ত: স্বরাষ্ট্রমন্ত্রী বৈশ্বিক প্রতিযোগিতায় টিকতে হলে শিক্ষার্থীদের দক্ষতা ও যোগ্যতা বাড়াতে হবে: শিক্ষা মন্ত্রী জামায়াতপন্থি আইন কর্মকর্তাদের পদত্যাগ ‘পলিটিক্যাল স্ট্যান্টবাজি’ বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

ঝালকাঠিতে বৌভাতের খাবার খেয়ে দুই শতাধিক অসুস্থ

ডেক্সরিপোর্ট  ঝালকাঠির নলছিটিতে বিয়ের অনুষ্ঠানের খাবার খেয়ে দুই শতাধিক লোক অসুস্থ হয়ে পড়েছেন।

রোববার দুপুরে উপজেলার প্রতাপ গ্রামে এ ঘটনা ঘটে। গুরুতর অবস্থায় তাদের ঝালকাঠি সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

চিকিৎসকরা জানিয়েছেন খাবারে বিষক্রিয়ার কারণে অসুস্থরা বেশিরভাগ ডায়েরিয়ায় আক্রান্ত হয়েছেন।

অসুস্থদের স্বজনরা জানান, রোববার দুপুরে প্রতাপ গ্রামে ব্যবসায়ী নজরুল ইসলামের বাড়িতে বৌভাত অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে আমন্ত্রিত অতিথি ছিলেন ২৫০ জন। দুপুরে খাবার খেয়ে সবাই অসুস্থ হয়ে পড়ে। বিকাল থেকে তারা ঝালকাঠি সদর হাসপাতালে ভর্তি হয়। প্রত্যেকেরই বমি ও পাতলা পায়খানা হচ্ছিল। অনেকে বমি করতে করতে জ্ঞান হারিয়ে ফেলেছেন।

খাবার খেয়ে অসুস্থ রিমির মা খাদিজা বেগম বলেন, দুপুরে আমার স্বামী ও মেয়ে বিয়ে বাড়িতে খাবার খায়। পরে বাসায় গিয়ে তারা অসুস্থ হয়ে পড়ে। অতিরিক্ত বমি ও পেটে ব্যথা করলে তাদের হাসপাতালে নিয়ে আসি। এখানে এসে দেখি দুই শতাধিক মানুষের একই সমস্যা হয়েছে।

বরের বোন সারমিন আক্তার বলেন, আমার পরিবারের সবাই খাবার খেয়ে অসুস্থ হয়েছে। খাবার রান্নায় কোনো সমস্যা হওয়ায় সবারই এই অবস্থা হয়েছে। তবে বর আমার ভাই নজরুল ও তার স্ত্রী খাবার না খাওয়ায় সুস্থ আছেন।

ঝালকাঠি সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক সিয়াম আহসান বলেন, খাদ্যে বিষক্রিয়ার কারণে কমপক্ষে ৩০ জন হাসপাতালে ভর্তি হয়েছে। বেশ কয়েকজন প্রাথমিক চিকিৎসা নিয়েছে। তাদের চিকিৎসা দিতে হিমশিম খেতে হচ্ছে। অনেকের অবস্থা গুরুতর। তাদের সার্বক্ষণিক পর্যবেক্ষণে রাখা হয়েছে।