সোমবার, ১৭ই আগস্ট, ২০২৬ ইং, দুপুর ২:০৬
শিরোনাম :
দেশ এখন ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে আছে: বিদ্যুৎমন্ত্রী মানুষের হৃদয়ে অনাদিকাল বেঁচে থাকবেন আল্লামা সাঈদী: ডা. শফিকুর রহমান মধ্যপ্রাচ্যে মার্কিন নতুন রণতরী, হরমুজে টানা অবরোধের ঘোষণা যুক্তরাষ্ট্রের বিনা পারিশ্রমিকে অকৃতকার্য শিক্ষার্থীদের পাশে থাকার ঘোষণা দিলেন মুকিত স্যার যুক্তরাজ্যের নতুন নাম ‘ইসলামিক রিপাবলিক অব ব্রিটেন’: নেতানিয়াহু ষড়যন্ত্রের শিকার বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী সাইদুর রহমান,দুদকের অভিযোগ পরিসমাপ্তি তানযীমুল উম্মাহ মাদ্রাসায় দাখিলে শতভাগ পাস,জিপিএ-৫ পেয়েছে ২২ জন! বরিশাল আদালত চত্বরে ককটেল বিস্ফোরণ,বিচারপ্রার্থীদের মাঝে আতঙ্ক শেখ হাসিনা ও হাদি হত্যা মামলার আসামিদের ফেরত চায় বাংলাদেশ বরিশাল বোর্ডে ১৫ টি বিদ্যালয়ে শতভাগ পাস, ৫ প্রতিষ্ঠানে সবাই ফেল

বরিশাল রেঞ্জের শ্রেষ্ঠ সার্কেল অফিসার ঝালকাঠির অতিরিক্ত পুলিশ সুপার মাহমুদ হাসান মাহমুদ

ইমাম বিমান, ঝালকাঠি  ঝালকাঠি জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ও সদর সার্কেল এম এম মাহমুদ হাসান আবারও বাংলাদেশ পুলিশ বরিশাল রেঞ্জের শ্রেষ্ঠ সার্কেল অফিসার হিসেবে নির্বাচিত হয়েছেন ।

বরিশাল রেঞ্জ পুলিশ কতৃক আয়োজিত ১৮ জানুয়ারী রবিবার ৪র্থ ত্রিমাসিক (অক্টোবর-ডিসেম্বর)১৯ ও ডিসেম্বর ১৯ মাসের অপারধ পর্যালোচনা সভায় তিনি শ্রেষ্ঠ সার্কেল হিসেবে নির্বাচিত হন।

এ সময় বরিশাল রেঞ্জের  ডিআইজি মোঃ শফিকুল ইসলাম শ্রেষ্ঠ সার্কেল হিসিবে জালকাঠি সদর  এমএম কাছ থেকে তিনি পুরস্কার এবং ক্রেস্ট গ্রহণ করেন।

ঝালকাঠিতে যোগদানের পর থেকে মাদক, সন্ত্রাস, ইভটিজিং, বাল্যবিবাহ , কিশোর গ্যাং এবং কমিউনিটি পুলিশিং সেবায় জেলায়  অনেক সফলভাবে দিনরাত পরিশ্রম করে কাজ করে যাচ্ছেন। আর তারই ধারাবাহিকতায় গত ১৮ জানুয়ারী শনিবার ঝালকাঠি সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খলিলুর রহমানকে সাথে নিয়ে ঝালকাঠি জেলা শহরের ৯নং ওয়ার্ডের বধ্যভূমির খেয়াঘাট এলাকায় বিট পুলিশের উদ্যোগে আয়োজিত মাদক, জঙ্গি, বাল্য বিয়ে, ইভটিজিং ও সন্ত্রাস বিরোধী উঠান বৈঠকে ঝালকাঠি সময় সম্পাদক পলাশ রায় ও স্থানীয় কাউন্সিলর রফিকুল ইসলামের উপস্থিতিতে প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত পুলিশ সুপার এম এম মাহমুদ হাসান মাদকের পাশাপাশি গ্যাং কালচার, ইভটিজিং ও জুয়ারোধে বিশেষ ভাবে আলোকপাত করেন।

সেইসাথে এলাকার যেকোন সমস্যা সমাধানে ২৪ ঘন্টাই জেলা পুলিশ সেবাদানে প্রস্তুত ও আন্তরিক বলেও উল্লেখ করেন তিনি। এ সময় তিনি ঝালকাঠিতে মাদকসহ সামাজিক সমস্যায় জেলার সকল পরিবারকে উঠান বৈঠকের মাধ্যমে সচেতন হতে আহ্বান জানান তিনি।

ঝালকাঠিতে যোগদানের পর থেকে মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসীদের আতঙ্ক একটি নাম সদর সার্কেল এম এম মাহমুদ হাসান । পুলিশী সেবা পৌঁছে দিতে যে কোন সমস্যায় জনগণ ফোন দিলেই ঘটনাস্থলে পৌঁছে যায় পুলিশ। মাদক সেবী, বিক্রেতা, সন্ত্রাসী শহর ছেড়ে পালিয়ে বেড়াচ্ছে।

কমিউনিটি পুলিশিং সেবায় রয়েছে তার বড় সাফল্য। শহরে থেকে গ্রামে  কমিউনিটি পুলিশিং সেবা জনগণের দ্বারপ্রান্তে পৌঁছে দিয়েছেন। কোথাও কোন ইভটিজিং, বাল্যবিবাহ , সন্ত্রাস, মাদকসেবী বা  বিক্রেতা, ভূমিদস্যু, দেখামাত্রই সাধারণ জনগণ নির্দিষ্ট নাম্বারে ফোন দিলেই ঘটনাস্থলে পৌঁছে যান পুলিশ।

এ নিয়ে সদর সার্কেল এম এম মাহমুদ হাসান দশবার বরিশাল বিভাগের শ্রেষ্ঠ সার্কেল হিসাবে পুরস্কার পেলেন । উক্ত অনুষ্ঠানে পুরস্কার বিতরণের সময় ঝালকাঠির পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিন উপস্থিত ছিলেন।