বৃহস্পতিবার, ২রা জুলাই, ২০২৬ ইং, সকাল ৬:১১
শিরোনাম :
বরিশালে শুরু হচ্ছে সাংবাদিকতা প্রশিক্ষণ, কোর্স সম্পন্ন হলেই নিয়োগ মানবতাবিরোধী অপরাধ: হাসানুল হক ইনুর ১০ বছরের কারাদণ্ড সমঝোতা চুক্তি ইরানের জনগণের জন্য একটি ‘বড় বিজয়’ বিধ্বস্ত অর্থনীতিকে পুনরুদ্ধারের রূপরেখা দিয়েছে প্রস্তাবিত বাজেট : আলতাফ হোসেন চৌধুরী লক্ষ্মীপুরে গণপিটুনিতে নিহত ঘাতকের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর তিন দেশের নাগরিকদের ভিসা স্থগিত করল সৌদি আরব দেশে ৮২ লাখ মানুষ মাদকাসক্ত: স্বরাষ্ট্রমন্ত্রী বৈশ্বিক প্রতিযোগিতায় টিকতে হলে শিক্ষার্থীদের দক্ষতা ও যোগ্যতা বাড়াতে হবে: শিক্ষা মন্ত্রী জামায়াতপন্থি আইন কর্মকর্তাদের পদত্যাগ ‘পলিটিক্যাল স্ট্যান্টবাজি’ বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

কালিগঞ্জে মৎস্য চাষিদের মাঠ দিবস পালিত

 

মাসুদ পারভেজ কালিগঞ্জ   কালিগঞ্জের পল্লিতে মেগা ফিড স্কুল আয়োজিত বেস্ট ম্যানেজমেন্ট পদ্ধতিতে মাছ চাষের প্রদর্শনী পুকুরের ফলাফল প্রদর্শন ও প্রযুক্তি সম্প্রসারণ শীষক চাষি মাঠ দিবস পালিত হয়েছে।

সোমবার (২০ জানুয়ারী)  বেলা ১০ টায় উপজেলার পিরোজপুর নামক স্থানে অনামিকা গলদা বাগদা হ্যাচারী প্রঙ্গণে স্পেক্ট্রা ফিড্স লিঃ এর ব্যবস্থাপনায়, ফিড দ্য ফিউচার বাংলাদেশ অ্যাকোয়াকালচার অ্যান্ড নিউট্রিশন অ্যাক্টিভিটি এর সহযোগীতায়, মেগাফিড এর ডিলার সাঈদ মেহেদীর আয়োজনে এ মাঠ দিবস অনুষ্ঠিত হয়।

মাঠ দিবসে অনামিকা ট্রেডার্সের ম্যানেজার ফজলুর রহমানের সভাপতিত্বে মোবাইল ফোনের মাধ্যমে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান সাঈদ মেহেদী।

এসময় প্রধান অতিথি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার দেশকে উন্নয়ন ও অগ্রগতির পথে এগিয়ে নিতে নিরলস ভাবে স্বচ্ছতা ও জবাবদিহিতার সাথে কাজ করে যাচ্ছে। মাছ চাষে লাভবান হতে হলে মাছ চাষ পরিকল্পনা থেকে শুরু করে বাজারজাত করা পর্যন্ত প্রতিটি পর্বে মাছ চাষিকে বিশেষ কিছু নিয়মকানুন মেনে চলতে হয়। মাছ চাষির অজ্ঞতা বা অবহেলা বা ভুল লাভজনক মাছ চাষের ক্ষেত্রে অন্তরায়। আমাদের দৈনন্দিন খাদ্য তালিকায় মাছ হচ্ছে একটি গুরুত্বপূর্ণ উপাদান। মাছের অনেক চাহিদা থাকার কারণে মাছ চাষ করে ভালো আয় করা সম্ভব। স্থানীয় হাট, বাজার ছাড়াও দূরবর্তী বাজারে মাছ বিক্রি করে লাভ করা সম্ভব।

তাছাড়া বিদেশে মাছ রফতানি করে প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করা সম্ভব। মাছ চাষে বাংলাদেশ এখন চতুর্থ। এটা আমাদের গর্বের বিষয়।

মেগাফিডের সাতক্ষীরা জেলা মারকেটিং অফিসার রায়হানের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন শ্রীকলা আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে অবসর প্রাপ্ত শিক্ষক মাষ্টার বিজয় চন্দ্র সরকার, দৈনিক দৃষ্টিপাত সাংবাদিক মাসুদ পারভেজ, মৎস্য চাষি আলমগীর কবীর, মাসুম বিল্লা, রিমন, আয়ুফ আলী প্রমুখ।

এসময় এলাকার গন্যমান্য ব্যক্তি, শিক্ষক, ইমাম, মৎস্য চাষি, সুধি ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।