মঙ্গলবার, ১৮ই আগস্ট, ২০২৬ ইং, রাত ১০:২০
শিরোনাম :
অপরাধ দমনে সাংবাদিকদের সহযোগিতা চাইলেন বরিশালের নবাগত ডিআইজি র‍্যাব বিলুপ্তি করে এসআরবি গঠনের চূড়ান্ত অনুমোদন দেশ এখন ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে আছে: বিদ্যুৎমন্ত্রী মানুষের হৃদয়ে অনাদিকাল বেঁচে থাকবেন আল্লামা সাঈদী: ডা. শফিকুর রহমান মধ্যপ্রাচ্যে মার্কিন নতুন রণতরী, হরমুজে টানা অবরোধের ঘোষণা যুক্তরাষ্ট্রের বিনা পারিশ্রমিকে অকৃতকার্য শিক্ষার্থীদের পাশে থাকার ঘোষণা দিলেন মুকিত স্যার যুক্তরাজ্যের নতুন নাম ‘ইসলামিক রিপাবলিক অব ব্রিটেন’: নেতানিয়াহু ষড়যন্ত্রের শিকার বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী সাইদুর রহমান,দুদকের অভিযোগ পরিসমাপ্তি তানযীমুল উম্মাহ মাদ্রাসায় দাখিলে শতভাগ পাস,জিপিএ-৫ পেয়েছে ২২ জন! বরিশাল আদালত চত্বরে ককটেল বিস্ফোরণ,বিচারপ্রার্থীদের মাঝে আতঙ্ক

ফুলবাড়ীতে সওজ বিভাগের জমি উদ্ধার

আল মামুন,ফুলবাড়ী প্রতিনিধি(দিনাজপুর)  দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কের রাস্তা প্রশস্ত করনে ফুলবাড়ী শহরের দুপাশে অবৈধ স্থাপনা, সড়ক জনপদ বিভাগের জায়গা উদ্ধার অভিযান পরিচালনা করে নির্বাহী ম্যাজিট্রেট ইমদাদুল হক শরিফ।

২০-২১জানুয়ারী (সোম,মঙ্গলবার) সকাল ১০টা থেকে ২দিনব্যপী ফুলবাড়ী ঢাকা মোড় হতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্্র হাসপাতাল মোড় পর্যন্ত সড়ক ও জনপদ বিভাগের যুগ্নসচিব মাহবুবুর রহমান ফারুকী, দিনাজপুর সড়ক বিভাগের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার সুনিতি চাকমা এর উপস্থিতে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।

দিনাজপুর জেলা সড়ক বিভাগের অন্তর্ভুক্ত দিনাজপুর সদর উপজেলা হতে ১০৬ কিলোমিটার ঘোড়াঘাট উপজেলা সরকারি জায়গায় দোকান-পাট, বাসা-বাড়ি, মার্কেট-শোরুম, ব্যাংক-বীমা অফিস ও অন্যান্য অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে বলেন, দিনাজপুর সড়ক বিভাগের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার সুনিতি চাকমা।

অভিযানের পূর্বেই সতর্কীকরণ নোটিশ প্রদান, মাইকিং করানো হয়েছে। তার পরেও যারা স্থাপনা সরিয়ে নেয়নি সেসব উচ্ছেদ করা হয়। এসময় ফুলবাড়ী উপজেলা প্রশাসন, পুলিশ, ফায়ার সার্ভিস সদস্য, বিদ্যুৎ বিভাগ সহযোগিতা করে।

সড়ক ও জনপদ বিভাগের যুগ্নসচিব মাহবুবুর রহমান ফারুকী অভিযান পরিদর্শনকালে গণমাধ্যম ব্যক্তিদের বলেন, জনগন যাতে রাস্তায় সহজে চলাচল করতে পারে সে-স্বার্থে আগামী ৬ মাসের মধ্যে সড়কের উভয় পাশে সব অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে।