বৃহস্পতিবার, ১৯শে আগস্ট, ২০২৬ ইং, রাত ১:১০
শিরোনাম :
অসহায় হেলেনার পাশে ইউএনও ফরিদা, উপহার পেলেন রেইনকোট-মোবাইল-খাবার অপরাধ দমনে সাংবাদিকদের সহযোগিতা চাইলেন বরিশালের নবাগত ডিআইজি র‍্যাব বিলুপ্তি করে এসআরবি গঠনের চূড়ান্ত অনুমোদন দেশ এখন ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে আছে: বিদ্যুৎমন্ত্রী মানুষের হৃদয়ে অনাদিকাল বেঁচে থাকবেন আল্লামা সাঈদী: ডা. শফিকুর রহমান মধ্যপ্রাচ্যে মার্কিন নতুন রণতরী, হরমুজে টানা অবরোধের ঘোষণা যুক্তরাষ্ট্রের বিনা পারিশ্রমিকে অকৃতকার্য শিক্ষার্থীদের পাশে থাকার ঘোষণা দিলেন মুকিত স্যার যুক্তরাজ্যের নতুন নাম ‘ইসলামিক রিপাবলিক অব ব্রিটেন’: নেতানিয়াহু ষড়যন্ত্রের শিকার বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী সাইদুর রহমান,দুদকের অভিযোগ পরিসমাপ্তি তানযীমুল উম্মাহ মাদ্রাসায় দাখিলে শতভাগ পাস,জিপিএ-৫ পেয়েছে ২২ জন!

হবিগঞ্জে পুলিশ কনস্টেবল এর লাশ উদ্ধার

নাজমুল ইসলাম,নবীগঞ্জ প্রতিনিধি  হবিগঞ্জ পুলিশ লাইনের পুকুর থেকে শাহিনুর রহমান নামে এক পুলিশ কনস্টেবলের লাশ উদ্ধার করেছে হবিগঞ্জ পুলিশ। ২১ জানুয়ারি ২০১৯ইং (মঙ্গলবার) সকালে পুলিশ লাইনের পুকুর থেকে তার লাশ উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, কনস্টেবল শাহিনুরকে সোমবার সকাল থেকেই পাওয়া যাচ্ছিল না। তখন থেকে চারিদিকে খুঁজাখুঁজির পর সোমবার রাতে পুলিশ লাইনের পুকুর পাড়ে তার ধোয়া কাপড় সহপাঠীরা দেখতে পেলে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বিষয়টি জানানো হয়। পরে মঙ্গলবার সকালে জাল দিয়ে পুলিশ লাইনের পুকুর থেকে তার লাশ উদ্ধার করা হয়। খবর পেয়ে হবিগঞ্জ সদর থানা পুলিশ লাশ উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছেন।

হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুক আলী প্রাথমিকভাবে ধারণা করতেছেন, শাহিনুর গোসল করতে গিয়ে পুকুরের পানিতে পড়ে মারা গেছে। তিনি বলেন শাহিনুরের সহপাঠীরা জানিয়েছে সে সাঁতার জানতো না।
কনস্টেবল শাহিনুর ময়মনসিংহ জেলা সদরের কামরুজ্জামানের ছেলে। আজ তার পরিবারকে খবর দেওয়া হয়েছে।