বৃহস্পতিবার, ১৯শে আগস্ট, ২০২৬ ইং, রাত ২:০৫
শিরোনাম :
অসহায় হেলেনার পাশে ইউএনও ফরিদা, উপহার পেলেন রেইনকোট-মোবাইল-খাবার অপরাধ দমনে সাংবাদিকদের সহযোগিতা চাইলেন বরিশালের নবাগত ডিআইজি র‍্যাব বিলুপ্তি করে এসআরবি গঠনের চূড়ান্ত অনুমোদন দেশ এখন ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে আছে: বিদ্যুৎমন্ত্রী মানুষের হৃদয়ে অনাদিকাল বেঁচে থাকবেন আল্লামা সাঈদী: ডা. শফিকুর রহমান মধ্যপ্রাচ্যে মার্কিন নতুন রণতরী, হরমুজে টানা অবরোধের ঘোষণা যুক্তরাষ্ট্রের বিনা পারিশ্রমিকে অকৃতকার্য শিক্ষার্থীদের পাশে থাকার ঘোষণা দিলেন মুকিত স্যার যুক্তরাজ্যের নতুন নাম ‘ইসলামিক রিপাবলিক অব ব্রিটেন’: নেতানিয়াহু ষড়যন্ত্রের শিকার বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী সাইদুর রহমান,দুদকের অভিযোগ পরিসমাপ্তি তানযীমুল উম্মাহ মাদ্রাসায় দাখিলে শতভাগ পাস,জিপিএ-৫ পেয়েছে ২২ জন!

পিরোজপুরে শীতার্তদের মাঝে কম্বল বিতরন করলেন এএসপি আক্তার হোসেন

 

রিপোর্ট,তরিকুল ইসলাম  পিরোজপুরে শীতার্ত, অসহায় ও দরিদ্র মানুষের মাঝে শীত নিবারনে কম্বল বিতরন করেছেন ঢাকা মালিবাগে কর্মরত এএসপি (সিআইডি) আক্তার হোসেন।

শুক্রবার (১৭ জানুয়ারী) সন্ধা ৭ টায় পিরোজপুর জেলার নেছারাবাদ উপজেলায় মাহামুদ কাঠী গ্রামে শীতার্ত, অসহায় ও দরিদ্র মানুষের মাঝে ঢাকা মালিবাগে কর্মরত এএসপি (সিআইডি) আক্তার হোসেন নিজ হাতে ২০০পিস কম্বল বিতরন করেন।

এ সময় এএসপি (সিআইডি) আক্তার হোসেন বলেন,প্রত্যক মানুষের উচিৎ নিজ নিজ অবস্থানে থেকে আর্তমানবতার সেবায় এগিয়ে আসা।সবাই যদি এভাবে এগিয়ে আসে তাহলে সমাজ থেকে দারিদ্রতা দুর হবে এবং দেশ অতিদ্রুত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলাদেশে পরিনত হবে।

এদিকে,এই শীতে নতুন কম্বল পেয়ে এলাকার দরিদ্র জনগন অত্যন্ত আনন্দিত হয়েছেন এবং তার এই মহত কাজটি এলাকায় ব্যাপক প্রশংষিত হয়েছে।