শুক্রবার, ২রা জুলাই, ২০২৬ ইং, রাত ১:৪৪
শিরোনাম :
বরিশালে শুরু হচ্ছে সাংবাদিকতা প্রশিক্ষণ, কোর্স সম্পন্ন হলেই নিয়োগ মানবতাবিরোধী অপরাধ: হাসানুল হক ইনুর ১০ বছরের কারাদণ্ড সমঝোতা চুক্তি ইরানের জনগণের জন্য একটি ‘বড় বিজয়’ বিধ্বস্ত অর্থনীতিকে পুনরুদ্ধারের রূপরেখা দিয়েছে প্রস্তাবিত বাজেট : আলতাফ হোসেন চৌধুরী লক্ষ্মীপুরে গণপিটুনিতে নিহত ঘাতকের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর তিন দেশের নাগরিকদের ভিসা স্থগিত করল সৌদি আরব দেশে ৮২ লাখ মানুষ মাদকাসক্ত: স্বরাষ্ট্রমন্ত্রী বৈশ্বিক প্রতিযোগিতায় টিকতে হলে শিক্ষার্থীদের দক্ষতা ও যোগ্যতা বাড়াতে হবে: শিক্ষা মন্ত্রী জামায়াতপন্থি আইন কর্মকর্তাদের পদত্যাগ ‘পলিটিক্যাল স্ট্যান্টবাজি’ বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

ঝালকাঠিতে থানায় “নারী, শিশু ও প্রতিবন্ধী হেল্প ডেক্স” এর উদ্বোধন

ইমাম বিমান,ঝালকাঠি  ঝালকাঠি জেলার নলছিটি থানায় “নারী, শিশু ও প্রতিবন্ধী হেল্প ডেক্স” এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত। ২৩ জানুয়ারী বৃহস্পতিবার ঝালকাঠি জেলা পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিন এর শুভ উদ্ভোধন করেন।

এ সময় ঝালকাঠির অতিরিক্ত পুলিশ সুপার ও (সদর সার্কেল) এম.এম মাহমুদ হাসান পিপিএম(বার) উপস্থিত ছিলেন।

এ বিষয় নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাখাওয়াত হোসেনের কাছে জানতে চাওয়া হলে তিনি জানান, বিশেষ করে নারী ও শিশু নির্যাতনের শিকার হলে অনেক ক্ষেত্রে তাদের শিকারউক্তি মূলক জবানবন্ধি নিতে আমাদেরকে অন্যের দারস্থ হতে হতো। বিশেষ করে নারী, শিশু ও প্রতিবন্ধী নির্যাতন বা ধর্ষনের শিকার হয়ে থানায় আসলে তারা সাধারনত পুরুষ পুলিশ কর্মকরতাদের কাছে বলতে ইতস্থতা বোধ করতো। সেই দিক থেকে নারী শিশুদের সঠিক তথ্য পেতে ঝালকাঠি পুলিশ সুপারের নির্দেশনায় আমাদের থানায় নারী, শিশু ও প্রতিবন্ধীদের সেবা দেয়ার লক্ষে একজন নারী পুলিশ কর্মকর্তাকে এ দায়িত্ব অর্পনের মাধ্যমে “নারী, শিশু ও প্রতিবন্ধী হেল্প ডেক্স” করা হয়। আমরা আশা করছি আমার মাননীয় পুলিশ সুপার মহাদ্বয়ের এ উদ্যোগে সাফল্য আসবে বলে আমরা মনে করছি।