বৃহস্পতিবার, ১৯শে আগস্ট, ২০২৬ ইং, রাত ৩:২৩
শিরোনাম :
অসহায় হেলেনার পাশে ইউএনও ফরিদা, উপহার পেলেন রেইনকোট-মোবাইল-খাবার অপরাধ দমনে সাংবাদিকদের সহযোগিতা চাইলেন বরিশালের নবাগত ডিআইজি র‍্যাব বিলুপ্তি করে এসআরবি গঠনের চূড়ান্ত অনুমোদন দেশ এখন ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে আছে: বিদ্যুৎমন্ত্রী মানুষের হৃদয়ে অনাদিকাল বেঁচে থাকবেন আল্লামা সাঈদী: ডা. শফিকুর রহমান মধ্যপ্রাচ্যে মার্কিন নতুন রণতরী, হরমুজে টানা অবরোধের ঘোষণা যুক্তরাষ্ট্রের বিনা পারিশ্রমিকে অকৃতকার্য শিক্ষার্থীদের পাশে থাকার ঘোষণা দিলেন মুকিত স্যার যুক্তরাজ্যের নতুন নাম ‘ইসলামিক রিপাবলিক অব ব্রিটেন’: নেতানিয়াহু ষড়যন্ত্রের শিকার বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী সাইদুর রহমান,দুদকের অভিযোগ পরিসমাপ্তি তানযীমুল উম্মাহ মাদ্রাসায় দাখিলে শতভাগ পাস,জিপিএ-৫ পেয়েছে ২২ জন!

ভোলায় ৩য় শ্রেনীর ছাত্রী ধর্ষণ,ধর্ষকের ফাঁসির দাবীতে মানববন্ধন

কামরুজ্জামান শাহীন,ভোলা প্রতিনিধি  ভোলা সদর উপজেলার ইলিশা ইউনিয়নের ৩য় শ্রেণীর ছাত্রী ধর্ষনের ঘটনায় ধর্ষক পোস্ট অফিসের পিয়ন লম্পট শের আলীর ফাঁসির দাবীতে উত্তাল ইলিশা ইউনিয়ন।

বৃহস্পতিবার (২৩ জানুুয়ারি) সকালে ইলিশা বাজারে মানববন্ধন করে বিভিন্ন স্কুলের শিক্ষক, শিক্ষার্থী এবং অভিভাবকরা ও এলাকাবাসী। ঘন্টাব্যাপী এই মানববন্ধনে অংশ গ্রহন করে ধর্ষক শের আলীর ফাঁসির দাবি জানান তারা।

মানববন্ধনে বক্তারা বলেন, ধর্ষক শের আলী পোশাকের লোভ দেখিয়ে ঐ ছাত্রীকে পোস্ট অফিসের কক্ষে নিয়ে জোর পূর্বক ধর্ষন করে পরে ঐ ছাত্রীকে পরিবারের লোকজন সদর হাসপাতালে নিয়ে গাইনি ওয়ার্ডে ভর্তি করান। এই ঘটনায় মামলা হলেও এখনো গ্রেপ্তার হয়নি লম্পট শের আলী।

বক্তারা বলেন, আগামী ২৪ ঘণ্টার মধ্যে শের আলী গ্রেপ্তার না হলে আরো কঠোর কর্মসূচি দেওয়া হবে।

মানববন্ধনে উপস্থিত ছিলেন ইলিশা ইউসি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনির হোসেন, মুরাদ ছবুল্লাহ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল হাই, ইলিশা ইসলামিয়া মডেল কলেজ এর প্রভাষক কামাল হোসেন, মোঃ জুয়েল মাষ্টার, জন্টু চন্দ্র দে, ইউপি সদস্য শাহে আলম,সমাজ সেবক আমজাদ হোসেন বাবুল, মোছলেউদ্দিন বেপারী, কামাল সিকদার প্রমুখ।