নিজস্ব প্রতিবেদক বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (উত্তর) খাইরুল আলম বলেছেন,সকলকে নিজ নিজ দায়িত্ব সততা ও নিষ্ঠার সাথে পালন করতে হবে। কোন রকম অনিয়ম ও দুর্নিতি করা যাবেনা। পুলিশ জনগনের সেবক,জনগনের কাংক্ষিত সেবা নিশ্চিত করতে সবসময় সচেষ্ট থাকতে হবে।
বৃহস্পতিবার (২৩ জানুয়ারী) সকাল ১১টায় বরিশাল মেট্টোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ থেকে বদলি সূত্রে উপ-পুলিশ কমিশনার(উত্তর) হিসেবে যোগদানের সময় ডিসি খাইরুল আলম এ কথা বলেন।

এ সময় তিনি আরও বলেন,মুজিব বর্ষের অঙ্গীকার পুলিশ হবে জনতার। আমরা জনতার পুলিশ হতে চাই। আর সে জন্যই কোন সেবা গ্রহীতাকে কোন রকম হয়রানি করা যাবেনা। জনগনকে সাথে নিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা গড়তে সকলকে একসাথে কাজ করতে হবে।
এ সময় নবাগত উপ-পুলিশ কমিশনার(উত্তর)খাইরুল আলমকে ফুলেল শুভেচ্ছা জানান,অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (উত্তর)মোঃ আবুল কালাম আজাদ,সহকারি পুলিশ কমিশনার মোঃ শামিম হোসেন প্রমূখ।

উল্লেখ্য ইতিপূর্বে ডিসি খাইরুল আলম বরিশাল মেট্রোপলিটন পুলিশ (বিএমপি)’র ট্রাফিক বিভাগে সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে ব্যাপক সুনাম কুড়িয়েছেন। কর্মক্ষেত্রে কৃতিত্বপূর্ন অবদানের স্বীকৃতি স্বরুপ পুলিশের দ্বিতীয় সর্বোচ্চ পুরস্কার ‘আইজিপিস এক্সেমপ্ল্যারি গুড সার্ভিসেস ব্যাজ’(আইজিপি ব্যাজ) অর্জন করেছেন।