বৃহস্পতিবার, ১৯শে আগস্ট, ২০২৬ ইং, ভোর ৫:৩১
শিরোনাম :
অসহায় হেলেনার পাশে ইউএনও ফরিদা, উপহার পেলেন রেইনকোট-মোবাইল-খাবার অপরাধ দমনে সাংবাদিকদের সহযোগিতা চাইলেন বরিশালের নবাগত ডিআইজি র‍্যাব বিলুপ্তি করে এসআরবি গঠনের চূড়ান্ত অনুমোদন দেশ এখন ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে আছে: বিদ্যুৎমন্ত্রী মানুষের হৃদয়ে অনাদিকাল বেঁচে থাকবেন আল্লামা সাঈদী: ডা. শফিকুর রহমান মধ্যপ্রাচ্যে মার্কিন নতুন রণতরী, হরমুজে টানা অবরোধের ঘোষণা যুক্তরাষ্ট্রের বিনা পারিশ্রমিকে অকৃতকার্য শিক্ষার্থীদের পাশে থাকার ঘোষণা দিলেন মুকিত স্যার যুক্তরাজ্যের নতুন নাম ‘ইসলামিক রিপাবলিক অব ব্রিটেন’: নেতানিয়াহু ষড়যন্ত্রের শিকার বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী সাইদুর রহমান,দুদকের অভিযোগ পরিসমাপ্তি তানযীমুল উম্মাহ মাদ্রাসায় দাখিলে শতভাগ পাস,জিপিএ-৫ পেয়েছে ২২ জন!

বরিশালে ইজিবাইকে চাদর পেঁচিয়ে নারীর মৃত্যু

ডেক্সরিপোর্ট  বরিশাল জেলার মেহেন্দিগঞ্জ উপজেলায় ইজিবাইকে চাদর পেঁচিয়ে গলায় ফাঁস লেগে শেফালী বেগম নামের এক নারী যাত্রীর মৃত্যু হয়েছে। শুক্রবার বিকাল ৪টার দিকে মেহেন্দিগঞ্জের কাজিরহাট থানার গাবতলী দীঘির পাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

শেফালী বেগম কাজিরহাট থানার জয়নগর ইউনিয়নের কাদিরাবাদ গ্রামের মৃত জামাল খানের স্ত্রী। তিনি নাতিন ও নাতিন জামাইয়ের সঙ্গে বাড়ি থেকে ইজিবাইকে করে কাজিরহাটের উদ্দেশ্যে যাচ্ছিলেন। ইজিবাইকটি দীঘিরপাড় এলাকায় পৌঁছলে বাইকে মাঝখানের ফাঁকা দিয়ে চাদর মর্টারের সঙ্গে পেঁচিয়ে পড়লে তার গলায় ফাঁস পড়ে। পরে তাকে উদ্ধার করে মুলাদী হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করেন।

মুলাদী থানা অফিসার ইনচার্জ মো. ফয়েজ উদ্দীন মৃধা ঘটনার সত্যতা স্বীকার করে জানান, লাশ কাজিরহাট থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। নিহতের পরিবারের আপত্তি না থাকলে লাশ দাফনের অনুমতি দেওয়া হবে।