বৃহস্পতিবার, ১৯শে আগস্ট, ২০২৬ ইং, ভোর ৫:৪৮
শিরোনাম :
অসহায় হেলেনার পাশে ইউএনও ফরিদা, উপহার পেলেন রেইনকোট-মোবাইল-খাবার অপরাধ দমনে সাংবাদিকদের সহযোগিতা চাইলেন বরিশালের নবাগত ডিআইজি র‍্যাব বিলুপ্তি করে এসআরবি গঠনের চূড়ান্ত অনুমোদন দেশ এখন ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে আছে: বিদ্যুৎমন্ত্রী মানুষের হৃদয়ে অনাদিকাল বেঁচে থাকবেন আল্লামা সাঈদী: ডা. শফিকুর রহমান মধ্যপ্রাচ্যে মার্কিন নতুন রণতরী, হরমুজে টানা অবরোধের ঘোষণা যুক্তরাষ্ট্রের বিনা পারিশ্রমিকে অকৃতকার্য শিক্ষার্থীদের পাশে থাকার ঘোষণা দিলেন মুকিত স্যার যুক্তরাজ্যের নতুন নাম ‘ইসলামিক রিপাবলিক অব ব্রিটেন’: নেতানিয়াহু ষড়যন্ত্রের শিকার বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী সাইদুর রহমান,দুদকের অভিযোগ পরিসমাপ্তি তানযীমুল উম্মাহ মাদ্রাসায় দাখিলে শতভাগ পাস,জিপিএ-৫ পেয়েছে ২২ জন!

বরিশালে গভীর রাতে আইএইচটির শিক্ষার্থীকে নির্যাতন, তদন্ত কমিটি গঠন

ডেক্সরিপোর্ট  বরিশাল ইন্সটিটিউট অব হেলথ টেকনোলজির (আইএইচটি)বয়েজ হোস্টেলে গভীর রাতে এক ছাত্রকে নির্যাতনের ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) দিনগত রাত দেড়টায় এ ঘটনা ঘটে বলে জানায় হোস্টেলের অন্য শিক্ষার্থীরা।

পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে গুরুত্বর আহত অবস্থায় ঐ ছাত্রকে উদ্ধার করে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।

আহত মোঃ সালাউদ্দিন ডেন্টাল অনুষদের পুরাতন প্রথম বর্ষের ছাত্র এবং হোস্টেলের ৪১৩নং কক্ষের আবাসিক ছাত্র। এদিকে এই ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে কর্তৃপক্ষ এবং কমিটিকে তিন দিনের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে।

শিক্ষার্থীরা জানান, পূর্ব বিরোধীতার জের ধরে ইন্সটিটিউটের দ্বিতীয় বর্ষের ছাত্র ইমন, দেবজিৎ, সৈকত, শীর্ষেন্দু ও মুকিত সহ বেশ কয়েকজন বৃহস্পতিবার রাত দেড়টার দিকে সালাউদ্দিনের কক্ষে যায়। এসময় বিনা কারণে বাকবিতন্ডায় জড়িয়ে পরে তারা। একপর্যায়ে সালাউদ্দিন তার কক্ষের দরজা আটকে দিলে তার বিরোধীরা দরজা ভেঙে প্রায় ১ ঘন্টা যাবৎ সালাউদ্দিনকে মারধর করে।পুলিশ ঘটনাস্থলে এসে সালাউদ্দিনকে গুরুত্বর আহত অবস্থায় উদ্ধার করে শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারী বিভাগে ভর্তি করে।

ইন্সটিটিউটের অধ্যক্ষ সাইফুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে আহত ছাত্রকে চিকিৎসা দেয়া হচ্ছে। হোস্টেলের ডায়নিং দখল নিয়ে ছাত্রলীগের দুই গ্রুপের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এই ঘটনা ঘটেছে বলে তিনি শুনেছেন। ঘটনা তদন্তের তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে যারা তিন দিনের মধ্যে প্রতিবেদন দাখিল করলে পরবর্তী ব্যবস্থা গ্রহন করা হবে।