শুক্রবার, ৩রা জুলাই, ২০২৬ ইং, বিকাল ৫:২৪
শিরোনাম :
আরাগচি-গালিবাফকে হত্যার ছক ইসরায়েলের, ইরানকে সতর্ক করল যুক্তরাষ্ট্র জলবায়ুগত কারণে জুলাই-আগস্টে দেশে বন্যার শঙ্কা বরিশালে শুরু হচ্ছে সাংবাদিকতা প্রশিক্ষণ, কোর্স সম্পন্ন হলেই নিয়োগ মানবতাবিরোধী অপরাধ: হাসানুল হক ইনুর ১০ বছরের কারাদণ্ড সমঝোতা চুক্তি ইরানের জনগণের জন্য একটি ‘বড় বিজয়’ বিধ্বস্ত অর্থনীতিকে পুনরুদ্ধারের রূপরেখা দিয়েছে প্রস্তাবিত বাজেট : আলতাফ হোসেন চৌধুরী লক্ষ্মীপুরে গণপিটুনিতে নিহত ঘাতকের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর তিন দেশের নাগরিকদের ভিসা স্থগিত করল সৌদি আরব দেশে ৮২ লাখ মানুষ মাদকাসক্ত: স্বরাষ্ট্রমন্ত্রী বৈশ্বিক প্রতিযোগিতায় টিকতে হলে শিক্ষার্থীদের দক্ষতা ও যোগ্যতা বাড়াতে হবে: শিক্ষা মন্ত্রী

পাবনায় গৃহবধূর চুল কেটে দিয়েছে স্বামী!

ডেক্সরিপোর্ট  পাবনার ভাঙ্গুড়ায় খাদিজা খাতুন (২৫) নামে এক গৃহবধূর মাথার চুল কেটে দিয়েছেন পাষন্ড স্বামী ও শ্বশুর-শাশুড়ি।

উপজেলার খানমরিচ ইউনিয়নের সুলতানপুর গ্রামে বৃহস্পতিবার গভীর রাতে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী গৃহবধূ ওই গ্রামের শাহেদ ফকিরের স্ত্রী। এ সময় তাকে হাত-পা বেঁধে প্রচণ্ড মারধর করা হয়।

শুক্রবার গুরুতর অবস্থায় ওই গৃহবধূকে ভাঙ্গুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

পরে ওই গৃহবধূর লিখিত অভিযোগ পেয়ে অভিযান চালিয়ে স্বামী শাহেদ ফকিরকে আটক করে পুলিশ।

জানা গেছে, পারিবারিক অভাব-অনটন নিয়ে স্বামী শাহেদের সঙ্গে প্রায়ই ঝগড়া হতো দুই সন্তানের জননী খাদিজা খাতুনের। বৃহস্পতিবার সন্ধ্যায় কথা কাটাকাটি হলে খাদিজাকে স্বামী শাহেদ, শ্বশুর মালেক ফকির ও শাশুড়ি শাহিদা খাতুন বেধড়ক মারধর করে। এরপর রাত ৩টার দিকে খাদিজাকে শোবার ঘরে হাত-পা বেঁধে তার স্বামী ও শ্বশুর-শাশুড়ি মিলে মারধর করে এবং কাঁচি দিয়ে চুল কেটে দেয়।

ভোরে সুযোগ বুঝে খাদিজা বাড়ি থেকে পালিয়ে পাশেই তার মামা আবুল কালামের বাড়িতে আশ্রয় নেয়। শুক্রবার তাকে গুরুতর আহতাবস্থায় ভাঙ্গুড়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

ভাঙ্গুড়া থানার ওসি মাসুদ রানা যুগান্তরকে বলেন, খাদিজা খাতুনের হাসপাতালে ভর্তি আছেন। অভিযোগ পাওয়ার পর তার স্বামী শাহেদকে আটক করা হয়েছে। অন্য অভিযুক্তদের ধরতে পুলিশ অভিযান চালাচ্ছে।