বৃহস্পতিবার, ২০শে আগস্ট, ২০২৬ ইং, সকাল ৬:৪৪
শিরোনাম :
অসহায় হেলেনার পাশে ইউএনও ফরিদা, উপহার পেলেন রেইনকোট-মোবাইল-খাবার অপরাধ দমনে সাংবাদিকদের সহযোগিতা চাইলেন বরিশালের নবাগত ডিআইজি র‍্যাব বিলুপ্তি করে এসআরবি গঠনের চূড়ান্ত অনুমোদন দেশ এখন ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে আছে: বিদ্যুৎমন্ত্রী মানুষের হৃদয়ে অনাদিকাল বেঁচে থাকবেন আল্লামা সাঈদী: ডা. শফিকুর রহমান মধ্যপ্রাচ্যে মার্কিন নতুন রণতরী, হরমুজে টানা অবরোধের ঘোষণা যুক্তরাষ্ট্রের বিনা পারিশ্রমিকে অকৃতকার্য শিক্ষার্থীদের পাশে থাকার ঘোষণা দিলেন মুকিত স্যার যুক্তরাজ্যের নতুন নাম ‘ইসলামিক রিপাবলিক অব ব্রিটেন’: নেতানিয়াহু ষড়যন্ত্রের শিকার বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী সাইদুর রহমান,দুদকের অভিযোগ পরিসমাপ্তি তানযীমুল উম্মাহ মাদ্রাসায় দাখিলে শতভাগ পাস,জিপিএ-৫ পেয়েছে ২২ জন!

কাহালুতে বাসচাপায় শিক্ষক নিহত

ডেক্সরিপোর্ট  বগুড়ার কাহালুতে বাসের চাপায় আব্দুর রহমান প্রাং ওরফে আবুল (৫২) নামের এক স্কুলশিক্ষক নিহত হয়েছেন।

শনিবার সকাল ১১ টার দিকে উপজেলার নারহট্ট ইউনিনের বিবিরপুকুর বাজারের পূর্ব পাশে রহিম পেট্রোল পাম্পের সামনে এ ঘটনা ঘটে।

নিহত আব্দুর রহমান কাহালু উপজেলার পাইকড় মুন্সিপাড়া গ্রামের মৃত আবুল কাশেমের ছেলে। এছাড়া সে বিনোদ-কল্যাণপুর উচ্চ বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক ছিল।

প্রত্যক্ষদর্শীরা জানায়, শিক্ষক আব্দুর রহমান শনিবার সকালে নিজের মোটর সাইকেলে নিয়ে বগুড়া-সান্তাহার সড়ক দিয়ে স্কুলে যাবার সময় সকাল ১১ টার দিকে উল্লেখিত স্থানে পৌঁছা মাত্রই পিছন থেকে সান্তাহার গামী রিয়াদ পরিবহন নামের একটি বাস(সিলেট,ব-৪৪৪৪) মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে আব্দুর রহমান মোটরসাইকেলসহ বাসের চাকার নীচে চাপা পড়ে ঘটনাস্থলেই প্রাণ হারান।এরপর জনতা চালকসহ বাসটি আটক করে। পরে পুলিশ ঘটনাস্থলে এসে চালকসহ বাসটি থানায় নিয়ে যায়।

কাহালু থানার সিনিয়র এসআই ডেভিড হিমাদ্রী বর্মা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।