সোমবার, ৫ই জুলাই, ২০২৬ ইং, রাত ১:১৬
শিরোনাম :
বরিশালের নতুন পুলিশ কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহ্ আওয়ামী লীগের সুবিধাভোগী শক্তিশালী সিন্ডিকেট বিআইডব্লিউটিএ এখনো সক্রিয় বরিশালে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ পরিবারের পাশে বিএনপি নেতা রহমাতুল্লাহ জাতীয় দৈনিক ‘অগ্রযাত্রা প্রতিদিন’-এ স্টাফ করেসপন্ডেন্ট হিসেবে যোগ দিলেন আহমেদ বায়েজিদ মঠবাড়িয়ায় চোরের হামলায় অটো চালক জখম বরিশাল পেশাজীবী ফোরামের দিনব্যাপী কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত বাল্যবিবাহ বন্ধে অভিযান, অফিস ছেড়ে পালালেন কাজী আরাগচি-গালিবাফকে হত্যার ছক ইসরায়েলের, ইরানকে সতর্ক করল যুক্তরাষ্ট্র জলবায়ুগত কারণে জুলাই-আগস্টে দেশে বন্যার শঙ্কা বরিশালে শুরু হচ্ছে সাংবাদিকতা প্রশিক্ষণ, কোর্স সম্পন্ন হলেই নিয়োগ

নগরবাসীর নিরাপত্তায় চালু হলো বিএমপি পুলিশের অত্যাধুনিক কন্ট্রোলরুম

নিজস্ব প্রতিবেদক  নগরীর সর্বসাধারণের নিরাপত্তা ও সেবার মান আরও বেগবান করার লক্ষে বরিশাল মেট্রোপলিটন পুলিশ (বিএমপি)’র অত্যাধুনিক কন্ট্রোলরুমের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (২৮ জানুয়ারী)বেলা ১১ টায় নগরীর আমতলা রোডস্থ বিএমপির কার্যালয়ে পুলিশ কমিশনার মো: সাহাবুদ্দিন খান ফিতা কেটে ও দোয়া মোনাজাতের মাধ্যমে আনুষ্ঠানিক ভাবে পুলিশ কন্ট্রোলরুমের উদ্ধোধন করেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন,উপ-পুলিশ কমিশনার (সদর) আবু রায়হান মোঃ সালেহ,উপ-পুলিশ কমিশনার(ডিবি)মো: জাহাঙ্গীর মল্লিক,উপ-পুলিশ কমিশনার (উত্তর)মো:খাইরুল আলম,উপ-পুলিশ কমিশনার(ট্রাফিক)মোঃ জাকির হোসেন মজুমদার।

এছাড়াও বরিশাল মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন পর্যায়ের উর্ধ্বতন কর্মকর্তা এবং মহানগরীর চার থানার দায়িত্বে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার, সহকারী পুলিশ কমিশনার এবং ওসিগণ উপস্থিত ছিলেন।

পুলিশ সূত্রে জানাগেছে, নগরীর সর্বসাধারনের নিরাপত্তা নিশ্চিতকরন ও সেবার মান বাড়াতে পুলিশ কন্ট্রোলরুম সহায়ক ভূমিকা রাখবে।ইতিপূর্বে মোবাইল, টেলিফোন বা ওয়ার্লেসের মাধ্যমে কন্ট্রোল রুম পরিচালনা হতো। তবে এখন প্রযুক্তিগত উন্নয়ন করা হয়েছে।

এছাড়াও নগরবাসির সেবার মান আরও বৃদ্ধির পাশাপাশি তাদের নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে মহানগরীর ১৩টি পয়েন্টে ২৯টি সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে কোর্ট এলাকা, নথুল্লাবাদ, রূপাতলী, কাকলির মোড়, জেলখানার মোড়সহ গুরুত্বপূর্ণ ১৩টি পয়েন্টে সিসি ক্যামেরাগুলো বসানো হয়েছে।

এগুলো কন্ট্রোল রুম থেকে নিয়ন্ত্রন হবে। এজন্য কন্ট্রোল রুমে আলাদা আলাদা টিভি মনিটর বসানো হয়েছে। পর্যায়ক্রমে আরও আধুনিক প্রযুক্তি দিয়ে কন্ট্রোল রুম সাজানো হবে। এতে করে নিরাপত্তার পাশাপাশি অপরাধও নিয়ন্ত্রনে আসবে।